Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন শহিদুল আলম

Tanazzina TaniabyTanazzina Tania
১০:৫৫ am ১১, অক্টোবর ২০২৫
in Top Lead News, শীর্ষ নিউজ
A A
0

মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী ড. শহিদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। দেশে ফিরে তিনি দেশবাসী ও সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

একই সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতা না আসা পর্যন্ত বিশ্ববাসীকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান শহিদুল আলম। তিনি বলেন, “এখনও গাজা মুক্ত হয়নি। সেখানে এখনও আক্রমণ চলছে। আমাদের কাজ শেষ হয়নি। গাজাবাসীদের ওপর যে নির্যাতন চলছে, তার তুলনায় আমাদের সঙ্গে যা হয়েছে, তা কিছুই নয়।”

গত বুধবার ভোরে ‘কনশানস’ নামের জাহাজে অবস্থানরত ড. শহিদুল আলমসহ সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যকে ইসরায়েলি দখলদার বাহিনী আটক করে।

ঘটনার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দপ্তর থেকে জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে শহিদুল আলমের মুক্তি নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়।

দেশে ফেরার আগে শহিদুল আলম তেল আবিব থেকে তুরস্কে পৌঁছান। এদিকে, ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Tags: মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী ড. শহিদুল আলম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কচুয়ায় সৌদি সরকারের উপহারের খেজুর বিতরণ
  • নোয়াখালীতে পুকুর সেচের সময় মিলল অজ্ঞাতনামা ব্যক্তির লাশ
  • মুক্তিযোদ্ধা থেকে সংসদ স্পিকার হাফিজ উদ্দিন
  • কয়রায় নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন
  • নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম