Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভারতের নিষেধাজ্ঞা ভারতীয় ব্যবসায়ীদেরই ক্ষতিগ্রস্ত করবে: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

Bangla FMbyBangla FM
১:৫৭ pm ১৮, মে ২০২৫
in সারাদেশ
A A
0
ভারতের নিষেধাজ্ঞা ভারতীয় ব্যবসায়ীদেরই ক্ষতিগ্রস্ত করবে: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

ভারতের নিষেধাজ্ঞা ভারতীয় ব্যবসায়ীদেরই ক্ষতিগ্রস্ত করবে: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

ভারতের পক্ষ থেকে আখাউড়া ও ডাউকি স্থলবন্দরসহ সীমান্তবর্তী কয়েকটি বন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যসহ প্রায় সাত ধরনের পণ্যের আমদানিতে নতুন করে নিষেধাজ্ঞা জারি করায় উদ্বেগ প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি মনে করেন, এই সিদ্ধান্তে ভারতের ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হবেন।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, “আমরা এখনো ভারতের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক চিঠি পাইনি। সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যম থেকে বিষয়টি জেনেছি। আনুষ্ঠানিকভাবে জানার পরই আমরা ব্যবস্থা নিতে পারব।”

তিনি আরও বলেন, “আমরা মনে করি, ভারত নিজেই একটি সমৃদ্ধ বস্ত্র শিল্পের দেশ। এরপরও তারা বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানি করে—এটি আমাদের শিল্পের সক্ষমতারই প্রমাণ।”

নিষেধাজ্ঞা নিয়ে ক্ষোভ প্রকাশ না করে তিনি বলেন, “বাণিজ্য ব্যবস্থাপনায় এ ধরনের নিষেধাজ্ঞা দুই দেশই সময় সময় দিয়ে থাকে, যেমন আমরা কৃষিপণ্য আমদানিতে দিয়েছি, ভারতও দেয়। তবে সমস্যা হলে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।”

বাণিজ্যের প্রসার ও ঘাটতি কমানো প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন বলেন, “আমরা বৈচিত্র্য ও প্রতিযোগিতার মাধ্যমে বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছি। আমি উদার বাণিজ্যে বিশ্বাসী। ব্যবসা ও ভোক্তাদের স্বার্থে বাণিজ্য ইনক্লুশন ছাড়া কোনো রাস্তা দেখি না।”

তিনি ট্রান্সশিপমেন্ট প্রসঙ্গে বলেন, “আমরা নিজের সক্ষমতা দিয়েই সমস্যা মোকাবিলা করছি। আমাদের প্রতিযোগিতার সক্ষমতা এবং পরিবহণ ব্যয় তুলনামূলক কম হওয়ায় এ অঞ্চলে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি।”

Tags: আখাউড়া স্থলবন্দরউত্তেজনায় স্থগিতের শঙ্কায় ভারত-বাংলাদেশ সিরিজ!ডাউকি স্থলবন্দরপণ্য আমদানিবাণিজ্য উপদেষ্টা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম