Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বোয়ালমারীতে নানা বাড়ি বেড়াতে এসে  পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

news room1bynews room1
৯:২৩ pm ১২, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ আসাদুজ্জামান মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। মৃত ওই দুই শিশুর নাম তানহা ইসলাম (৭) ও আবু তালহা (৫)। তাদের পানি থেকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুর ১২ টার দিকে আনলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিলা আজাদ দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। ওই দুই শিশু তার মায়ের সাথে শিশুর বাবার নানা বাড়ি মধুখালী উপজেলার জামালপুর গ্রামে বসবাস করে।

পারিবারিক ও এলাকা সূত্রে জানা যায়, তানহা ও আবু তালহা গত বুধবার তার মায়ের সাথে নানা বাড়ি বোয়ালমারী উপজেলার সীমানাবর্তি বাহিরদিয়া গ্রামের মতিয়ার মাতুব্বরের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে আবু তালহা কয়েকজন শিশুর সাথে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এ সময় আবু তালহা পানিতে ডুবে যায়। আবু তালহার বোন তানহা দেখতে পেয়ে তাকে বাঁচাতে নিজে পানিতে নামে এসময় সেও ডুবে যায়। পরিবারের লোকজন খবর পেয়ে তাদের দুজনকে পানি থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করে।

জরুরী বিভাগের কর্তব্যরত ডা. শাকিলা আজাদ বলেন, শিশু দুজনকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। তারপরও ইসিজি করে কনফার্ম হয়েছি। তারা মারা গেছে।

Tags: ঈদ ছুটিজরুরী চিকিৎসাবোয়ালমারীমৃৃত্যুশিশু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নাগরিক ভোগান্তিতে সিলেট নগরবাসী
  • বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
  • নওগাঁয় ধর্ষণচেষ্টা ধামাচাপার অভিযোগ
  • টাঙ্গাইলে ঐতিহ্যবাহী প্রশাসনিক ইউনিট হলো, আলোকদিয়া ইউনিয়ন
  • মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ সকাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম