Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনের আলোয় মগবাজারে প্রকাশ্যে চাপাতি নিয়ে ছিনতাই

Bangla FMbyBangla FM
৭:০৬ am ২৬, মে ২০২৫
in জাতীয়
A A
0
মগবাজারে প্রকাশ্যে চাপাতি নিয়ে ছিনতাই সিসি ফুটেজ স্ক্রিনশট

মগবাজারে প্রকাশ্যে চাপাতি নিয়ে ছিনতাই সিসি ফুটেজ স্ক্রিনশট

রাজধানীর মগবাজারে দিনে-দুপুরে এক যুবকের কাঁধে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়েছে তিনজন দুর্বৃত্ত। এ সময় তাঁরা চাপাতি দিয়ে ওই যুবককে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। ছিনতাইয়ের পুরো ঘটনাটি আশপাশের একটি সিসি ক্যামেরায় ধারণ হয়, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ১৮ মে বিকেল ৫টা ২২ মিনিটের দিকে এক যুবক কাঁধে ব্যাগ নিয়ে মগবাজারের একটি ফাঁকা গলি দিয়ে হাঁটছিলেন। হঠাৎ পিছন দিক থেকে একটি সাদা রঙের মোটরসাইকেলে করে তিন যুবক সেখানে এসে হাজির হয়। তাদের মধ্যে দুইজন নেমে যুবকের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

যুবক বাধা দিলে, মুখে মাস্ক পরা দুজন ছিনতাইকারী চাপাতি বের করে তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে। ভিডিওতে আশপাশে কুকুরের চিৎকারও শোনা যায়। পরে তারা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু ভুক্তভোগী যুবক মোটরসাইকেলের সামনে গিয়ে চাকা ধরে ব্যাগ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা আবারও তাকে চাপাতি দিয়ে কোপাতে থাকে।

এ বিষয়ে হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, “ঘটনার ভিডিও আমরা দেখেছি। তবে এ বিষয়ে কেউ এখনও থানায় অভিযোগ করেননি। তারপরও আমরা ভুক্তভোগী ও অভিযুক্তদের শনাক্তে কাজ করছি। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”

Tags: অভিযুক্তচাপাতিছিনতাইমগবাজারযুবকহাতিরঝিল থানা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাদারীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতির নীরব পুনর্বাসন
  • সাতক্ষীরায় ৬০৯ ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ১৭৯, সব কেন্দ্র সিসিটিভির আওতায়
  • রংপুরে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় দুই বিধবা নারীর ঘরবাড়ি ভাঙচুর
  • ট্রাক–সিএনজি সংঘর্ষে গোপালপুরে দুইজন নিহত
  • আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম