Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে তীব্র জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন বাইকারদের চরম ভোগান্তি

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৫ pm ২৯, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে তীব্র জ্বালানি সংকটের কারণে জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি। অধিকাংশ পাম্পেই টানানো হয়েছে ‘পেট্রোল নেই’ সাইনবোর্ড, ফলে মোটরসাইকেল চালকদের দুর্ভোগ বেড়েছে বহুগুণ।

শনিবার (২৯ মার্চ) সকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, জ্বালানির অভাবে বাইকাররা এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেও কাঙ্ক্ষিত পেট্রোল পাচ্ছেন না। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরছেন, এতে তাদের দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মোটরসাইকেল চালক শাহরিয়ার সুমন বলেন, “সকাল থেকে কয়েকটি পাম্প ঘুরেও কোথাও পেট্রোল পাইনি। কাজে যেতে পারছি না, খুব কষ্টে পড়েছি।

আরেক বাইকার রকিবুল ইসলাম জানান, “হঠাৎ করে এমন সংকট তৈরি হওয়ায় আমরা দিশেহারা হয়ে পড়েছি। আগে থেকে কোনো ঘোষণা না থাকায় ভোগান্তি আরও বেড়েছে।

দিনাজপুর রহমান ফিলিং স্টেশনের ম্যানেজার সাদিকুল ইসলাম বলেন, “আমাদের পাম্পে জ্বালানি তেলের সরবরাহ খুবই সীমিত। চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি না। গতকাল তিন হাজার লিটার পেট্রোল ও ২,৫০০ লিটার অকটেন বরাদ্দ পেয়েছি। আজ দুপুরের পর থেকে বিক্রি শুরু হয়েছে। তবে প্রায় হাজারের বেশি মোটরসাইকেল লাইন ধরে আছে।”

তিনি আরও জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে প্রতি মোটরসাইকেলকে ৩০০ টাকার জ্বালানি দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং সেই অনুযায়ী বিক্রি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Tags: জ্বালানি সংকটপেট্রোল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দুর্নীতির বিরুদ্ধে রুখে না দাঁড়ালে মন্ত্রণালয়কে মুক্ত করব কীভাবে: স্বাস্থ্যমন্ত্রী
  • নওগাঁয় ফসলের মাঠে মিললো ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি
  • টানা ছুটি শেষে বেনাপোল বন্দরে কর্মচাঞ্চল্য ফিরেছে
  • প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী
  • নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম