সাভারে ছয়জনকে হত্যার ঘটনায় সম্রাট নামের মানুষিক ভারসাম্যহীন এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে সাভার মডেল থানা থেকে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।
সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে তাকে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করার বিষয়টি জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম। আরাফাতুল ইসলাম বলেন, সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচজন ও সাভার বাজার বাসস্ট্যান্ডে একজনসহ মোট ছয়জনকে হত্যা করেন তিনি। ছয়জনের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেলেও বাকি পাঁচজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আদালত রিমান্ড মনজুর করলে তাকে জিজ্ঞাসাবাদে জানা যাবে কি কারনে তিনি ছয়টি হত্যাকাণ্ড ঘটিয়েছেন । এর আগে গতকাল রাতে সাভার মডেল থানার সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। ছয়জনকে হত্যার ঘটনায় এসময় তার কাছ থেকে দিয়াশলাই মাফলার ও মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করছে পুলিশ।
গ্রেফতারকৃত সম্রাট ভবঘুরে, তিনি সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভিতরে রাতে থাকতেন। সিরিয়াল এই কিলারকে গ্রেফতার করায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।
সিসি টিভির ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি আরমান আলী।

