Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কক্সবাজারে জ্যেষ্ঠ সাংবাদিক এইচ.এম এরশাদ আর নেই

Bangla FM OnlinebyBangla FM Online
১১:০৪ am ২৯, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

কক্সবাজার জেলা প্রতিনিধি :

কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক, জাতীয় দৈনিক জনকণ্ঠ ও দৈনিক পূর্বকোণের কক্সবাজার অফিস প্রধান হামিদ মুহাম্মদ এরশাদ (এইচ.এম এরশাদ আর নেই ।

শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইতিপূর্বে তিনি সহধর্মিণীকে হারান। মরহুমের এক ছেলে ও এক মেয়ে আইনজীবী।

মরহুমের নামাজে জানাজা বাদ আছর হাশেমিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এতে সংবাদপত্র সংশ্লিষ্ট, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ শোকাহত মানুষের অংশগ্রহণ ছিলো লক্ষ্যনীয়।

সাংবাদিক এরশাদ দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছিলেন। পাশাপাশি পরিবেশ ও রোহিঙ্গা সমস্যা সামাজিকসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় গুলো লেখনির মাধ্যমে তুলে ধরছিলেন।

তার মৃত্যুতে কক্সবাজারের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। শোক জানান জেলা বিএনপি সভাপতি, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সভাপতি নুরুল ইসলাম হেলালী, সাধারণ সম্পাদক এসএম জাফর, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবদুল মান্নান, সাধারণ সম্পাদক এডভোকেট আখতার উদ্দিন হেলালী, দৈনিক কক্সবাজার নির্বাহী সম্পাদক মুজিবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শামশুল হক শারেক, ফজলুল কাদের চৌধুরী, ফরিদুল আলম শাহীন, মোহাম্মদ হাসিম, দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশীদ, দৈনিক সমুদকন্ঠ সম্পাদক মঈনুল হাসান পলাশ, আরটিভির জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কক্সবাজার জেলা সভাপতি এডভোকেট নাসির উদ্দিন আহমদ, সাংস্কৃতিক সংগঠক হারুন অর রশিদ, সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি আনোয়ার হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী, কক্সবাজার বিতর্ক ক্লাব সভাপতি নির্বান পাল, কক্সবাজার মানবিক প্রচেষ্টার পরিচালক হাসান আর, বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু, দক্ষিণ মিঠাছড়ি হাফেজ কল্যাণ এক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ ফরিদুল আলম প্রমুখ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা
  • রামপাল প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত
  • চসিক নির্বাচনে ‘হাইব্রিড’ প্রার্থীর দৌরাত্ম্য, বিএনপির ভরাডুবির শঙ্কা
  • ইবি থানার বিভিন্ন এলাকায় মাদক ও জুয়ার বিস্তার, উদ্বেগে স্থানীয়রা
  • দিনাজপুর-বিরামপুরে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৬

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম