Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে ছয় হাজারেরও বেশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১০ pm ১৩, এপ্রিল ২০২৬
in অন্যান্য
A A
0

শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) মৌলভীবাজারের কমলগঞ্জে ছয় হাজারের বেশি কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এদিন সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার এসব সামগ্রী তুলে দেন মৌলভীবাজার -৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খাঁন।

কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে আউশ ও খরিপ-১ ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই সহায়তা প্রদান করা হচ্ছে।সরকারের এই বিশেষ প্রণোদনার আওতায় উপজেলায় ৬৩০০ জনের প্রত্যেক কৃষককে বীজ ৫ কেজি,রাসায়নিক সার ডিএপি ১০ কেজি এবং এমওপি ১০ কেজি করে সার প্রদান করা হয়।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে কোনো জমি যেন পতিত না থাকে। কৃষকদের আধুনিক প্রযুক্তিতে চাষাবাদে উৎসাহিত করতে এবং উৎপাদন ব্যয় কমাতে আমরা এই সার ও বীজ বিতরণ করছি।”
বিতরণকালে উপস্থিত কৃষকরা জানান, সঠিক সময়ে সরকারি এই সহায়তা পাওয়ায় তারা আবাদের ক্ষেত্রে অনেকটা স্বস্তিবোধ করছেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং কৃষি উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‘যুক্তরাষ্ট্রের অবরোধের হুমকি অবৈধ, দস্যুতার শামিল’
  • তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ
  • সালথায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সৎ মাকে পিটিয়ে রক্তাক্ত করল সন্তানরা
  • সংসদে ‘ফ্যাসিবাদের কালো ছায়া’ ফিরে এসেছে: জামায়াত আমির
  • জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ১০৭ বছর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম