Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুবিপ্রবিতে দ্বিতীয় ধাপে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪৬ pm ০৩, এপ্রিল ২০২৬
in ক্যাম্পাস
A A
0

জামিউল ইসলাম তুরান,শান্তিগঞ্জ প্রতিনিধি :

সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। শুক্রবার (৩ মার্চ) ‘বি’ ইউনিটের (মানবিক শিক্ষা) অনুষ্ঠিত হয়েছে। গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আগামী শুক্রবার (১০ মে) অনুষ্ঠিত হবে সি (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট ও আব্দুল মজিদ কলেজে সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত। দুই কেন্দ্রে ১ হাজার ৬৫ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিত ছিলেন ৬শ’ ৮১ জন, যা মোট পরীক্ষার্থীর ৬৩.৯৪ শতাংশ। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল ব্যাপক প্রস্তুতি। পরীক্ষায় অংশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। ভালো ফলাফলের প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন জানান, নির্ধারিত ১ হাজার ৬৫ জনের মধ্যে ৬ শ’ ৮১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং ৩শ’ ৮৪ জন অনুপস্থিত ছিলেন। পুরো পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, আগামী ১০ এপ্রিল ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটে ৩ হাজার ৬ ‘শ’ ৮৫ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা রয়েছে।

প্রসঙ্গত, এ বছর গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছেন মোট ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন, ‘বি’ (মানবিক) ইউনিটে ৯৩ হাজার ১০২ জন এবং ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটে ২৫ হাজার ২১৬ জন আবেদন করেছেন।

গুচ্ছের ২০টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা প্রায় সাড়ে ১৩ হাজার। বরাবরের মতো এবারও এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘণ্টা সময়ব্যাপী অনুষ্ঠিত হবে দেশের ২১টি কেন্দ্রে। মোট ১০০ নম্বরের পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০, এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাত্র দুই মাসে ঢাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত, শহর ছাড়তে পারে অনেক মানুষ
  • মাদারীপুরে দুইপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুর
  • গোপালপুরে বেহাল ব্রিজ পরিদর্শনে প্রতিমন্ত্রী
  • কুয়েতে ‘র‍্যাপিড সেন্ট্রি’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে যুক্তরাজ্য
  • মুক্তাগাছায় বাবার অপকর্ম ঠেকাতে গিয়ে ছেলের হামলায় নিহত ১

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম