Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাঙ্গাবালীতে সমুদ্রগামী জেলেরা পেল নিরাপত্তা সরঞ্জাম

Bangla FM OnlinebyBangla FM Online
১:০২ pm ১৪, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী ) প্রতিনিধি :

সমুদ্রে মাছ আহরণের সময় মৎস্যজীবীরা প্রায়ই প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা এবং নানা ধরনের ঝুঁকির মুখোমুখি হন। এসব ঝুঁকি কমিয়ে সমুদ্রযাত্রাকে নিরাপদ করতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে সমুদ্রগামী জেলেদের মাঝে বিভিন্ন ধরনের নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জেলেদের হাতে এসব সরঞ্জাম তুলে দেওয়া হয়।

এ সময় উপজেলার ৭৩টি সমুদ্রগামী মাছধরা ট্রলারে নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়, যার মাধ্যমে প্রায় ৭৫০ জন মৎস্যজীবী উপকৃত হবেন। প্রতিটি জেলে ট্রলারকে ১২ ধরনের নিরাপত্তা সরঞ্জাম দেওয়া হয়। সরঞ্জাম বিতরণের আগে জেলেদের এসব সরঞ্জাম সঠিকভাবে ব্যবহার করার প্রশিক্ষণও দেওয়া হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে ফিসনেট প্রকল্পের আওতায় ওশান গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

জেলেদের মধ্যে যে সব সরঞ্জাম বিতরণ করা হয়েছে তার মধ্যে রয়েছে-লাইফ জ্যাকেট, লাইফ বয়া, সিগন্যাল লাইট, ফ্ল্যাশ লাইট, পাওয়ার ব্যাংক, রেইন কোট, গামবুট, প্রাথমিক চিকিৎসা বাক্স, প্রয়োজনীয় ওষুধ, হ্যান্ড গ্লাভস, ইঞ্জিন মেরামতের যন্ত্রপাতি এবং ১২০ লিটার ধারণক্ষমতার ময়লা সংরক্ষণ পাত্র।

এই কার্যক্রম বাস্তবায়নকারী সংস্থা উত্তরণের ফিসনেট প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক অনিমেষ পাল বলেন, উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবীরা প্রতিনিয়ত প্রতিকূল আবহাওয়া ও দুর্ঘটনার ঝুঁকি মোকাবিলা করে জীবিকা নির্বাহ করেন। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই উদ্যোগের মাধ্যমে জেলেদের মধ্যে নিরাপদ মৎস্য আহরণে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সমুদ্রে সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমবে বলে আশাবাদী।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও উপকূলীয় মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন, নিরাপদ মৎস্য আহরণ এবং সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এক টাকায় ঈদের নতুন জামা পেল শতাধিক সুবিধাবঞ্চিত শিশু
  • কুষ্টিয়ার হরিনারায়ণপুর ইউনিয়নে নির্বাচনী প্রস্তুতি, ব্যানার–ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা
  • সময়মতো অফিসে উপস্থিত না হওয়াও বড় দুর্নীতি: স্বাস্থ্যমন্ত্রী
  • নওগাঁয় ২৫০ পরিবারের মুখে হাসি ফোটালো ‘ফ্রেন্ডস প্যানেল’
  • ঈদের আগেই রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম