Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণ

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৮ pm ০৩, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে ওকেয়া আফসানা নামের নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা নিতে গড়িমসির অভিযোগ উঠেছে থানার ওসির বিরুদ্ধে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উল্লাপাড়া উপজেলার চৈড়া শিক্ষা দক্ষিণপাড়া এলাকায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

অপহরণ হওয়া মেয়ের বাবা আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনে বলেন, গত ২২ মার্চ আনুমানিক সকাল ১১টার দিকে তার মেয়েকে একটি পাচার চক্র উল্লাপাড়া থানাধীন উধুনিয়া ইউনিয়ন এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় তারা দ্রুত উল্লাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি গুরুত্ব না দিয়ে তাদের থানা থেকে বের করে দেন। পরবর্তীতে ২৬ মার্চ আত্মীয়-স্বজনদের নিয়ে আবার থানায় গিয়ে মামলার বিষয়ে কথা বললেও ওসি তখন বিষয়টি এসআই সেলিমকে দেখার জন্য বলেন।

সংবাদ সম্মেলনে আরও জানান, এসআই সেলিম তাদের ঢাকায় গিয়ে মেয়েকে খোঁজার পরামর্শ দেন। ২৬ মার্চ রাতে ঢাকায় গিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ২৯ মার্চ পর্যন্ত মেয়ের কোনো সন্ধান পাই না তারা।

এরপর পুনরায় থানায় গিয়ে এসআই সেলিমের সঙ্গে যোগাযোগ করলে সেখান থেকেও কোনো সুনির্দিষ্ট সহায়তা বা পরামর্শ পাননি বলে অভিযোগ করেন। পরে ৩১ মার্চ সার্কেল এসপির সাথে কথা বললে তিনি এসআই সেলিমকে মামলাটি গ্রহণের নির্দেশ দেন।কিন্তু এরপরও মামলা নিতে টালবাহানা শুরু করে।

গত ১ এপ্রিল আবার থানায় গেলে তদন্ত কর্মকর্তারা নানা অজুহাতে কালক্ষেপণ করেন এবং রাত ১১টা পর্যন্ত বসিয়ে রেখে ‘বিষয়টি দেখা হচ্ছে’ বলে আশ্বাস দেন।

ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে অবিলম্বে অপহৃত কিশোরীকে উদ্ধার এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত মামলা গ্রহণ ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি থানার ওসির বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণেরও দাবী করেন।

সংবাদ সম্মেলনে মেয়ের মা মোছা: শাহিদা খাতুন সহ অন্যন্য স্বজনরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান বলেন, জিডির সুত্রধরে অপহৃতাকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এতে আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে অপহৃতাকে উদ্ধার করা সম্ভব হবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাত্র দুই মাসে ঢাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত, শহর ছাড়তে পারে অনেক মানুষ
  • মাদারীপুরে দুইপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুর
  • গোপালপুরে বেহাল ব্রিজ পরিদর্শনে প্রতিমন্ত্রী
  • কুয়েতে ‘র‍্যাপিড সেন্ট্রি’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে যুক্তরাজ্য
  • মুক্তাগাছায় বাবার অপকর্ম ঠেকাতে গিয়ে ছেলের হামলায় নিহত ১

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম