Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে স্কুলছাত্র জুনায়েদ হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪১ pm ০৯, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্কুলছাত্র জুনায়েদ মিয়া হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

র‍্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনউষা এলাকায় অভিযান চালিয়ে মামলার পলাতক আসামি মো. মতিন মিয়া (৩০)কে গ্রেপ্তার করা হয়। তিনি শ্রীমঙ্গল উপজেলার আলিশারকুল এলাকার চেরাগ আলীর ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়,নিহত জুনায়েদ মিয়া (১৫) শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা দুবাই প্রবাসী হওয়ায় সে মায়ের সঙ্গে দেশে বসবাস করত।

গত ২৭ মার্চ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে জুনায়েদ তাদের বাড়ির সামনে একটি গাছের গোড়ায় বসে মোবাইলে গেম খেলছিল। পরে তাকে আর দেখা না গেলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। খোঁজ না পেয়ে তার মা শ্রীমঙ্গল থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এর দুই দিন পর,২৯ মার্চ রাতে শ্রীমঙ্গল উপজেলার পূর্ব বাদে আলীশা এলাকার একটি ঘাসক্ষেতে একটি মরদেহ পড়ে থাকার খবর পান পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে গিয়ে তারা জুনায়েদের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখতে পান এবং মরদেহ শনাক্ত করেন।

পরে জুনায়েদের মা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় দায়ের করা হয়।

ঘটনার পর থেকেই র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে এই মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

Tags: আইনশৃঙ্খলা বাহিনীগ্রেপ্তারমৌলভীবাজারর‍্যাব-৯শ্রীমঙ্গলস্কুলছাত্র হত্যাহত্যা মামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গোয়ালন্দে ১০তম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • চরভদ্রাসনে হাইব্রিড প্রেসিডেন্ট ভুট্টার মাঠ দিবস অনুষ্ঠিত
  • আগামী ২ মাস পেট্রোল-অকটনের সংকট হবে না: জ্বালানি বিভাগের মুখপাত্র
  • আবু সাঈদ হত্যা, ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
  • রাজবাড়ীতে প্রেস কাউন্সিলের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম