Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রমজান জুড়ে স্কুল ছুটি: হাইকোর্টের নির্দেশ

Bangla FM OnlinebyBangla FM Online
১১:০৪ am ১৬, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

পবিত্র রমজান উপলক্ষে আগামী ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করে এ আদেশ দেন।

গত ২০ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল রিট আবেদনটি দায়ের করেন। রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ ও ইলিয়াছ আলী মন্ডল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন মো. হানিফ।

রিটে বলা হয়, রমজান ছুটি নিয়ে একই মন্ত্রণালয় থেকে জারি করা দুটি প্রজ্ঞাপনে অসামঞ্জস্য রয়েছে। এক প্রজ্ঞাপনে সরকারি ও বেসরকারি এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদ্রাসা ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ রাখার কথা বলা হলেও মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ছুটি নির্ধারণ করা হয় ৮ মার্চ থেকে। আবেদনকারীর দাবি, এটি বৈষম্যমূলক সিদ্ধান্ত।

আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল বলেন, মাদ্রাসার মতো মাধ্যমিক বিদ্যালয়ও পুরো রমজান মাস বন্ধ রাখতে হবে। শুনানি শেষে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, ৮ মার্চ নয়, ১৮ ফেব্রুয়ারি থেকেই মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ছুটি কার্যকর হবে।

রিট আবেদনে আরও উল্লেখ করা হয়, সংবিধানের ২ক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রধর্ম ইসলাম এবং ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইন ছাড়া কিছু করা যাবে না। স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রচলিত প্রথার কথাও তুলে ধরা হয়। আদালতের এ আদেশের ফলে এখন রমজানজুড়ে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

 

Tags: মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়রমজানসরকারি ও বেসরকারিহাইকোর্টের নির্দেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চরমোনাই পীর মুফতি রেজাউল করীমের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তারেক রহমান
  • শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন, দক্ষিণ প্লাজায় কড়া নিরাপত্তা
  • নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি
  • জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ
  • শপথ অনুষ্ঠানে জমজমাট আন্তর্জাতিক উপস্থিতি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম