আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার প্রতিনিধি:
সৌদি দূতাবাসের তত্ত্বাবধানে দ্বায়ী শায়েখ আহমেদ বিন আলি বিন আহমদ জুরাইয়ী সহি ইমান আকিদা বিষয়ক প্রশিক্ষণ দেয়ার জন্য পবিত্র রমজান উপলক্ষে জামিয়াতুল ইমাম মুসলিম রহঃ কক্সবাজার এসেছেন। গতকাল শনিবার বিকেলে তিনি জামিয়া প্রাঙ্গণে পৌছলে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
ইসলামি স্কলার ও বিশেষ দ্বায়ী শায়েখ আহমেদ বিন আলি বিন আহমদ জুরাইয়ী রিলিজিয়াস এ্যাটাসের রাজকীয় সৌদি দূতাবাসের তত্বাবধানে ১০ রমজান জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) কক্সবাজার মেহমান হিসাবে আসেন। রমজান মাস উপলক্ষে কক্সবাজার শহরের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দ্বীনি শিক্ষা মতবিনিময় করবেন।
তিনি প্রতিদিন জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) কক্সবাজার জামে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করবেন। এছাড়া রমজান মাসব্যাপী জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) কক্সবাজার ক্যাম্পাসে ক্বেরাত ও আরবি ভাষায় দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ দিবেন। পাশাপাশি জামিয়ার উচ্চতর ক্লাসের শিক্ষার্থীদের নিয়ে প্রতিদিন সহি ইমান আকিদা বিষয়ক নসিহত পেশ করছেন। এছাড়া কক্সবাজার বিভিন্ন মসজিদের মুসল্লীদের উদ্দেশ্যে দাওয়াতি কাজ চালিয়ে যাবেন। আজ বাদে জোহরের নামাজের পর উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে সহি ইমান আকিদার উপর বক্তব্য রাখেন।
এই সময় জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) কক্সবাজার প্রতিষ্ঠাতা পরিচালক সালাহুল ইসলাম হাফিজাহুল্লাহ তাঁর সাবলীল ভাষায়, মনমুগ্ধকর তরজমা করেছেন।

