অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ:
যাদেবী সর্বভূতেষু বিদ্যারুপেন সংস্থিতা নতমস্তসৈ নম নমোনমোহ
সারা দেশের সাথে তালমিলিয়ে আজ মধ্যনগর উপজেলার প্রায় শত শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে বিদ্যার দেবী সরস্বতীদেবীর পূজা।
শতবর্ষ যাবৎ এই পূজা উদযাপন করে আসছে মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়েও।উপজেলার চারটি ইউনিয়নের দশটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং আশিটির উপরে সরকারী প্রাথমিক বিদ্যালয়,সহ অসংখ্য পারিবারিক ও বিভিন্ন সাংগঠনিকভাবে এই পূজা উদযাপিত হচ্ছে।
মাঘী পঞ্চমী তিথিতে শুক্রবার দিবসব্যাপী সম্পাদন করেন পুরোহিতগন।পূজাতে অংশনেন অসংখ্য শিশু,কিশোর,শিক্ষক, শিক্ষার্থী সহ সববয়সী মানুষ ফুল,ফল,ও যজ্ঞানুষ্ঠানের মধ্যদিয়ে দেবীর চরণে অঞ্জলি দিয়ে থাকেন। মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ে ১৯২০সাল থেকেই বিদ্যার দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়ে আসছে।

