ঢাকা-১৪ আসনের ভোটে অনিয়মের অভিযোগ করে ফলাফল স্থগিত এবং পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির পরাজিত প্রার্থী সানজিদা ইসলাম তুলি।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অভিযোগ জানাতে গিয়ে তিনি বলেন, তার এলাকায় ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। পোলিং এজেন্টদের বের করা হয়েছে এবং কর্মীদের মারধর করা হয়েছে।
সানজিদা ইসলাম তুলি অভিযোগ করেন, ভোটগ্রহণ শুরুর আগে সিল দেওয়া ব্যালট প্রদান করা হয়েছিল। এছাড়া তিনি বলেন, তার আসনের প্রতিটি কেন্দ্রের ফলাফল এখনও প্রকাশ করা হয়নি এবং ভোট শেষ হওয়ার আগেই এজেন্টদের সাক্ষর নেয়া হয়েছে।
তিনি পুনরায় দাবি করেন, একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে এই অভিযোগগুলোর তদন্ত করা হোক।

