Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন বিতরণ কার্যক্রম শুরু

Tanazzina TaniabyTanazzina Tania
১:৪৮ pm ১৬, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, ক্যাম্পাস
A A
0

❝সুস্থ নারী মানেই সুস্থ আগামী প্রজন্ম❞—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ব্যবস্থাপনায় এবং এবি গ্রুপের সৌজন্যে দিনব্যাপী স্যানিটারি ন্যাপকিন বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। প্রোগ্রামটির বাস্তবায়নে ছিলেন শামসুন নাহার হল সংসদ।

এই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয় আজ (১৫ জানুয়ারি ২০২৬) দুপুর ১২:০০ টায়, শামসুন নাহার হল অডিটরিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানের পর হল মাঠে স্থানে সন্ধ্যা পর্যন্ত ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।

এবি গ্রুপের সৌজন্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল ছাত্রীকে ১০,০০০-এর অধিক স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হবে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে শামসুন নাহার হলের ১,৫০০-এর বেশি শিক্ষার্থীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এবি গ্রুপের পক্ষ থেকে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নূর, এমফিল (Adviser, AB Group) প্রাথমিকভাবে ৪,০০০ কপি স্যানিটারি ন্যাপকিন ডাকসুর প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। তিনি বলেন, “শারীরিক স্বাস্থ্যের সঙ্গে মানসিক স্বাস্থ্যের একটি গভীর সম্পর্ক রয়েছে এবং সেই মানসিক প্রশান্তির সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে শিক্ষার্থীদের পড়াশোনার। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে।”
বিশেষ অতিথি ডাকসুর ভিপি সাদিক কায়েম তাঁর বক্তব্যে বলেন, “আমরা প্রতিমাসে এ ধরনের হেল্থ ক্যাম্পেইন আয়োজন করার চেষ্টা করছি, যাতে শিক্ষার্থীরা স্বাস্থ্যসেবা পায়। একই সঙ্গে প্রয়োজনীয় মেডিসিনের ব্যবস্থাও করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ নাছরিন সুলতানা বলেন, “প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার দিকেই আমাদের বেশি গুরুত্ব দিতে হবে।”

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরিন আমীন মোনামি এবং এফ কে মামুন, এজিএম, এবি গ্রুপ।

আয়োজকরা জানান, নারীদের স্বাস্থ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি একটি সুস্থ, নিরাপদ ও মানবিক ভবিষ্যৎ প্রজন্ম গঠনের পূর্বশর্ত।

Tags: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • সদরঘাটে লঞ্চ সংঘর্ষে ২ জন নিহত, ৩ জন নিখোঁজ
  • ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকেও হত্যার দাবি ইসরাইলের
  • কুলাউড়ায় ঈদ সহায়তা কার্যক্রমের উদ্বোধন
  • সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম