মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা সুনামগঞ্জ এর যৌথ অভিযানে দুইজন গ্রেপ্তার হয়েছে।
২০শে জানুয়ারি মঙ্গলবার রাতে উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের রুপনগর গ্রামে এসআই/নাজমুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এবং জেলা গোয়েন্দা শাখা, সুনামগঞ্জ এর যৌথ অভিযানকালে আটক হয়।এফআইআর নং-৯,৩০/৯/২৫জি আর নং-৬৬,143/323/326/332/333/353/307/109/186/34 The Penal Code, 1860;তৎসহ 25B(1)(b)/25D The Special Powers Act, 1974 এর তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামী ধৃতগণ।
ধৃত আসামীদক্ষিণ বংশীকুন্ডার দাতিয়াপাড়া গ্রামের সালমান মিয়া(২৬) অন্যজন উত্তর বংশীকুন্ডার রুপনগর গ্রামের মোঃ রোস্তম আলী(৩৫)।
বিষয়টি নিশ্চিত করেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ একেএম শাহাবুদ্দিন শাহীন। এবং জানান যথাযথ পুলিশ ইস্কটের মাধ্যমে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

