সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে এলাকায় জমি দখল ও ডাকাতিসহ নানা অভিযোগ রয়েছে। তিনি এলাকায় বিভিন্ন তরুণদের অন্যায়ের প্রতিবাদ করায় মিথ্যা মামলা সহ বিভিন্ন অপবাদ দিয়ে হয়রানি করে থাকে। গ্রাম আদালতেও অবৈধ প্রভাব খাটানোর অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে।
অভিযুক্ত: সালাম সিকদার (পিতা: আব্দুল হক)।গ্রাম: থলপাড়া, ইউনিয়ন: ফতেপুর, মির্জাপুর।
পূর্ব অপরাধ রেকর্ড: আপন চাচাতো ভাইয়ের বাসায় ডাকাতি মামলার ১ নম্বর আসামি (২ বছরের কারাদণ্ড প্রাপ্ত)।
উপজেলার ফতেপুর এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করা শীর্ষ ভূমি দস্যু সালাম সিকদার অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। থলপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে সালামের বিরুদ্ধে সম্প্রতি একটি জমি দখল সংক্রান্ত মামলা দায়ের করা হয়। সেই মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সালাম সিকদার এলাকায় একজন দুর্ধর্ষ প্রকৃতির লোক হিসেবে পরিচিত। এর আগেও তার বিরুদ্ধে নিজ গ্রামে আপন চাচাতো ভাইয়ের বাড়িতে ডাকাতি করার গুরুতর অভিযোগ রয়েছে। ওই ডাকাতি মামলার ১ নম্বর আসামি হিসেবে দীর্ঘ দুই বছর জেলও খেটেছিলেন তিনি।
কারাগার থেকে বেরিয়ে আসার পর তিনি পুনরায় ভূমি দস্যুতা ও সাধারণ মানুষের জমি দখলের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তার গ্রেফতারের খবরে ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে।
এলাকায় শান্তি বজায় রাখতে এবং ভূমি দস্যুদের দৌরাত্ম্য কমাতে এমন অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

