Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্যামনগরে জামায়াতের নির্বাচনী জনসভায় সাদিক কায়েমের উপস্থিতি

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৫ pm ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ডাকসুর নির্বাচিত ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় জামায়াত নেতা ড. খলিলুর রহমান মাদানী, জকসু এজিএস মাসুদ রানা, খুলনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী, ছাত্রশিবির কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, সাবেক রাবি শিবির সভাপতি আব্দুর রহিম, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, “দেশের মানুষ আজ পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। জনগণ শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার চায়। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে দুর্নীতিবাজ, দখলদার ও চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে।” তিনি জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার বাস্তবসম্মত ও বিজ্ঞানভিত্তিক উল্লেখ করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি উন্নয়ন, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরেন। তিনি উপস্থিত জনতাকে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

ডাকসুর ভিপি সাদিক কায়েম তার বক্তব্যে বলেন, “জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে, যেখানে হিংসা, চাঁদাবাজি ও দুর্নীতির কোনো জায়গা থাকবে না। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ৫৪ বছরের মাফিয়া শাসন ও অনিয়মের অস্তিত্ব বিপন্ন হবে।” এছাড়া তিনি শহীদ শরীফ ওসমান হাদীর বিচারের দাবিতে উপস্থিত জনতাকে সঙ্গে নিয়ে স্লোগান দেন এবং সাতক্ষীরার চারটি আসনে জামায়াতের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

সাবেক এমপি গাজী নজরুল ইসলাম বলেন, নির্বাচিত হলে উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদী ভাঙন প্রতিরোধ, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, আধুনিক দুর্যোগ ব্যবস্থাপনা গ্রহণ, রেললাইন স্থাপন, সুন্দরবনকে পর্যটন কেন্দ্রে রূপান্তর, রাস্তা ও ব্রিজ-কালভার্ট সংস্কার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করে শ্যামনগরকে মডেল উপজেলায় পরিণত করা হবে। তিনি সুন্দরবন রক্ষা, বনজ সম্পদ সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও জানান।

ছবিতে দেখা গেছে, শ্যামনগরে জামায়াতের জনসভায় ডাকসুর নির্বাচিত ভিপি সাদিক কায়েম বক্তব্য রাখছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে এনসিপির উদ্যোগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ
  • জামালপুর-১ আসনে বিএনপি ও জামায়াতের গণমিছিল
  • আইরামের গ্রন্থপাঠ কর্মসূচির আওতায় নজরুল বিশ্ববিদ্যালয়ে “মননসভা”-এর পাঠচক্র ও প্রতিযোগিতা সম্পন্ন
  • ফরিদপুর-৪ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগে সংবাদ সম্মেলন
  • উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে শ্যামনগরে ৯ ফেব্রুয়ারী নির্বাচনী জনসভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম