Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিনেপ্লেক্সে দর্শকদের সঙ্গে ‘বনলতা এক্সপ্রেস’ দেখলেন সাবিলা নূর

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৪ pm ২৭, মার্চ ২০২৬
in বিনোদন
A A
0

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর সাফল্যে উচ্ছ্বসিত অভিনেত্রী সাবিলা নূর। তানিম নূর পরিচালিত এই সিনেমায় ‘চিত্রা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন তিনি। সিনেমাটি মুক্তির পর দর্শকদের সরাসরি প্রতিক্রিয়া জানতে রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছিলেন সাবিলা।

সাবিলা নূর জানান, তিনি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স ও মহাখালী এসকেএস সিনেপ্লেক্সে দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করেছেন। নিজের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, “খুব ভালো সাড়া পেয়েছি। বিরতির আগে দর্শকদের মুখে হাসি দেখেছি, আবার বিরতির পর তারা বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। দর্শকরা আমাদের সামনেই বলেছেন এটি পরিবার ও বন্ধুদের নিয়ে দেখার মতো একটি সিনেমা।”

হুমায়ূন আহমেদের গল্পের কালজয়ী আমেজ পর্দায় ফুটিয়ে তোলা চ্যালেঞ্জিং হলেও সাবিলা তা সার্থকভাবে করেছেন বলে মনে করছেন দর্শকরা। চিত্রা চরিত্রটি নিয়ে ভক্তদের ইতিবাচক মন্তব্য প্রসঙ্গে সাবিলা বলেন, “চিত্রা চরিত্রটি নিয়ে তারা যেভাবে কল্পনা করেছিলেন, পর্দায় ঠিক সেভাবেই পেয়েছেন। এর কৃতিত্ব পুরো টিমের। কাছের মানুষ থেকে শুরু করে সাধারণ দর্শকদের প্রশংসা পেয়ে আমার সব কষ্ট সার্থক হয়েছে।”

সিনেমাটি দুইবার দেখলেও প্রেক্ষাগৃহে ব্যস্ততার কারণে পুরোটা শেষ করতে পারেননি সাবিলা। বর্তমানে দেশের বাইরে থাকা এই অভিনেত্রী সহশিল্পীদের অভিনয়েরও ভূয়সী প্রশংসা করেছেন। বিশেষ করে মোশাররফ করিমের দুর্দান্ত অভিনয়, শামীমা নাজনীন ও শরিফুল রাজের কাজের প্রশংসা করেন তিনি।

সিনেমাটি উৎসবখ্যাত নির্মাতা তানিম নূর নির্মাণ করেছেন হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে। বড় পর্দায় প্রিয় লেখকের গল্প এবং প্রিয় তারকাদের রসায়ন দর্শকদের হলে টানতে সক্ষম হয়েছে।

Tags: বিনোদনবিশেষ নিউজসাবিলা নূর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফুলছড়িতে সাব-রেজিস্ট্রার অফিস স্থানান্তর বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
  • মাভাবিপ্রবিতে গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন
  • ঈদযাত্রায় শোকের মিছিল: ১০ দিনে সড়কে ঝরলো ২৭৪ প্রাণ
  • যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান ডা. শফিকুর রহমানের
  • সিনেপ্লেক্সে দর্শকদের সঙ্গে ‘বনলতা এক্সপ্রেস’ দেখলেন সাবিলা নূর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম