সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ম্যাজিস্ট্রেটের উপর খেই হারিয়ে ফেললেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আসন্ন সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ -বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা তাঁর মতবিনিময় সভায় খেই হারিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন।
প্রতিদ্বন্দী প্রার্থীদের পক্ষে ‘বৃদ্ধাঙ্গুল’ দেখালেও কিছু করা হয় না উল্লেখ করে তিনি রেগে যান নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। মতবিনিময় সভা করে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের ভ্রাম্যমাণ আদালত রুমিন ফারহানার এক সমর্থক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

