Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ক্লাসরুমে সিলিং ফ্যান পড়ে আহত রুয়েট শিক্ষার্থী

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৯ pm ২৮, মার্চ ২০২৬
in Semi Lead News, ক্যাম্পাস, দুর্ঘটনা
A A
0

রাবি প্রতিনিধি :

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের একটি ক্লাসরুমে সিলিং ফ্যান পড়ে এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (২৩ সিরিজ) ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।

আহত ওই শিক্ষার্থীর নাম মুশরাকুল আলম ফারহাদ। জানা গেছে ক্লাস চলাকালে ফ্যানের পাখা তার ঘাড়ের ওপর পড়ে গেলে তিনি তাৎক্ষণিকভাবে আহত হন। পরে ক্লাসের শিক্ষকের সহায়তায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তারা ক্লাসরুম সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনার নিয়মিত পর্যবেক্ষণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘দীর্ঘ প্রায় দুই মাসের ছুটির পর ক্লাস শুরু হয়েছে এবং এ অবস্থায়ই ক্লাসরুমের সরঞ্জামগুলো ব্যবহার করা হচ্ছিল। তবে এ সময়ের মধ্যে সরঞ্জামাদি কোনো ধরনের পর্যবেক্ষণ বা তদারকির করা হয়নি। ফ্যানের নাট-বোল্ট মরিচা ধরার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

‎এ বিষয়ে জানতে চাইলে ইসিই বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসাইন বলেন, ‘আমরা নিয়মিতভাবে ক্লাসরুমের সকল সরঞ্জামাদি পর্যবেক্ষণ করি। ফ্যানগুলো কিছুদিন আগেই স্থাপন করা হয়েছে। সম্ভবত নাট-বোল্টের কোনো সমস্যার কারণেই এমনটি ঘটেছে। ইতোমধ্যে আমরা সব কক্ষ পুনরায় পরীক্ষা করার কাজ শুরু করেছি।

Tags: ক্যাম্পাসদুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নাগরপুরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু
  • ভূরুঙ্গামারীতে ৭টি ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
  • স্পিকারের স্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
  • কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই
  • দিনাজপুরে জমে উঠেছে উদ্যোক্তাদের মেলা ও ঈদ পুনর্মিলনী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম