Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাগুরার শিশুটির শারিরীক অবস্থার আরো অবনতি: প্রেস উইং

Bangla FMbyBangla FM
৬:৩৩ am ১৩, মার্চ ২০২৫
in জাতীয়
A A
0

মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার শিশুটির শারিরীক অবস্থার আরো অবনতি হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাগুরায় শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আজ আরো দু’বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। দ্বিতীয়বার প্রায় ৩০ মিনিট সিপিআর দেওয়ার পর রিভার্স করেছে। ব্রেন ফাংশন করছে না, জিসিএস (কোমা) লেভেল ৩। রক্ত চাপ ও অক্সিজেন লেভেল অনেক কম।

এর আগে বুধবার রাতে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে শিশুটির স্বাস্থ্যের অবনতির কথা জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকায় শিশু বিভাগের পিআইসিইউতে (শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন। প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিইউ প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা এবং তদানুযায়ী সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। শিশুটি আজ চারবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছে এবং সিপিআর প্রদানের মাধ্যমে স্থিতিশীল করা হয়েছে। তার রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে ডায়ালাইসিস করা হচ্ছে। অন্যান্য জটিলতার পাশাপাশি শিশুটির রক্তচাপ ৬০/৪০ যা আরো নিম্নমুখী।

বোনের বাড়িতে বেড়াতে যাওয়া ৮ বছরের এই শিশুকে গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সংকটাপন্ন শিশুটিকে শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউ থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

এর মধ্যে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন শিশুটির মা। শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে। শিশুর বোনের শ্বশুরকে সাত দিন, স্বামী, শাশুড়ি ও ভাশুর প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মাগুরার আদালত।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আইরামের গ্রন্থপাঠ কর্মসূচির আওতায় নজরুল বিশ্ববিদ্যালয়ে “মননসভা”-এর পাঠচক্র ও প্রতিযোগিতা সম্পন্ন
  • ফরিদপুর-৪ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগে সংবাদ সম্মেলন
  • উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে শ্যামনগরে ৯ ফেব্রুয়ারী নির্বাচনী জনসভা
  • পার্কে বেড়াতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
  • নারীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে নলছিটি বালিকা বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম