Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘হাউসফুল ৫’ মুক্তির দিনই দিনো মোরিয়ার বাড়িতে ৬৫ কোটির তল্লাশি!

news room1bynews room1
৯:১৮ am ০৮, জুন ২০২৫
in অন্যান্য, বিনোদন
A A
0
দিনো মোরিয়া

দিনো মোরিয়া

বলিউড অভিনেতা দিনো মোরিয়ার জন্য শুক্রবারটা ছিল দুই মেরুর দুই অভিজ্ঞতা। একদিকে তাঁর অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘হাউসফুল ৫’ মুক্তি পেল প্রেক্ষাগৃহে, অন্যদিকে ভারতের অর্থপাচার তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তল্লাশি চালাল তাঁর মুম্বাইয়ের বাসভবনে।

শুক্রবার (৭ জুন) ভোর থেকে শুরু হওয়া এই অভিযান চলে টানা ১৪ ঘণ্টা। পরে শনিবারই ইডি থেকে তাঁকে এবং তাঁর ভাই সান্তিনো মোরিয়াকে তলব করা হয়েছে।

মুম্বইয়ের মিঠি নদী পলি অপসারণ দুর্নীতির ঘটনায় অভিনেতা দিনো মোরিয়া ও তাঁর ভাই সান্টিনো মোরিয়ার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। দিনো শিবসেনা নেতা আদিত্য ঠাকরের ঘনিষ্ঠ বলেও পরিচিত। নদীর পলি অপসারণে ভুয়া স্লিপ, জাল নথি ও অতিরিক্ত টেন্ডারের মাধ্যমে প্রায় ৬৫ কোটি টাকার দুর্নীতি হয়েছে।

ইকনমিক অফেন্সেস উইং-এর তদন্তে উঠে এসেছে, কেলেঙ্কারির মূল অভিযুক্ত কেতন কদমের সঙ্গে দিনো ও সান্টিনোর নিয়মিত যোগাযোগ ছিল। জানা যায়, ২০২০ সালে কোভিডের সময় কেতন কদমের স্ত্রী ও সান্টিনো যৌথভাবে ‘ইউবিও রাইডেজ প্রাইভেট লিমিটেড’ নামে একটি কোম্পানি গড়েছিলেন। এই কোম্পানির আড়ালে অবৈধ আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছে ইডি।

দিনো ও তাঁর ভাইকে ইতিমধ্যে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ইডি তাঁদের আর্থিক নথিপত্র খতিয়ে দেখছে। এই মামলায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে সরকারি কর্মকর্তা ও ঠিকাদারও। এই দুর্নীতিতে মিঠি নদী পরিষ্কারের বরাদ্দ কোটি কোটি টাকা অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

ইডির তদন্তে এই প্রকল্পে দুর্নীতি ও অর্থপাচারের সম্ভাব্য প্রমাণ পাওয়ার পর মুম্বাই ও কেরালার মোট ১৫টি স্থানে একযোগে অভিযান চালানো হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বৃহন্মুম্বই পৌরসভার সহকারী ইঞ্জিনিয়ার প্রশান্ত রামুগাড়ে, এবং বেশ কয়েকজন ঠিকাদার।

এখনো পর্যন্ত এই বিষয়ে দিনো মোরিয়া বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো সরকারিভাবে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইডি সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহের মধ্যেই দিনো ও তাঁর ভাইয়ের বয়ান রেকর্ড করা হবে। তদন্তের অগ্রগতি অনুযায়ী তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Tags: অর্থপাচার তদন্তনেতাবলিউডবিপাশা বাসুহাউসফু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সঠিক সময়ে স্থানীয় নির্বাচনের ব্যবস্থা করবে সরকার: মির্জা ফখরুল
  • চাঁদা না দেওয়ায় লেগুনাচালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
  • ৫ আগস্টের পরের সব মামলা যাচাই-বাছাইয়ের নির্দেশ পেল পুলিশ
  • ইফতারের আগে ছাত্রদল সভাপতির জন্য দোয়া চাইলেন ডাকসুর জুমা
  • নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম