Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মধ্যনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Bangla FMbyBangla FM
২:১৫ pm ০৭, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামে স্বর্ণা মনি (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্বর্ণা মনি ওই গ্রামের আলেফ নূরের স্ত্রী।

শনিবার (৭ জুন) দুপুরে তাদের নিজ বসত ঘর থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শুক্রবার রাত অনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

মধ্যনগর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ সরকার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিবুর রহমান বলেন, “ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

স্বর্ণা মনির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tags: ঝুলন্ত মরদেহ উদ্ধার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কোনো রাজনৈতিক দলে যুক্ত হবো না বলে পদ ছাড়লেন আওয়ামী লীগ নেতা
  • ২৮ ঘণ্টার ভোগান্তির পর স্বাভাবিক ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়ক
  • পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় :স্বরাষ্ট্রমন্ত্রী
  • চাটখিলে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে হিমালয় এক্সপ্রেসকে জরিমানা
  • পুলিশের আগের ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম