Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৬:৩৯ am ১৭, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) বিকেলে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান)। সভায় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক রুবেল আহমেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ এবং সদস্য জুয়েল রানা, রাকিব হাসান, সুমন মিয়া প্রমুখ।

সভায় প্রেসক্লাবের প্রত্যেক সদস্য নিজ নিজ মতামত ও পরামর্শ তুলে ধরেন। এ সময় সহ-সভাপতি মোখলেছুর রহমান বলেন,

“বর্তমান প্রেক্ষাপটে খুব সতর্কতার সঙ্গে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করতে হবে। মিথ্যা, মনগড়া ও তথ্য ঘাটতি রেখে একপেশে সংবাদ প্রকাশের কোনো সুযোগ নেই। সংগঠন পরিপন্থী যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।”

সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) বলেন,

“ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাব শুরু থেকেই ধনবাড়ীতে একটি সম্মানজনক অবস্থান ধরে রেখেছে। এই সম্মান ধরে রাখতে ও আরও সমুন্নত করতে সকল সদস্যকে একসঙ্গে কাজ করতে হবে এবং সময়োপযোগী, গ্রহণযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করতে হবে।”

সভায় ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম ও পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

Tags: ধনবাড়ী উপজেলামাসিক সভা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান
  • ব্যবসায়ীর কাছে আওয়ামী নেতার ২০ লাখ টাকা চাঁদা দাবি
  • ৮০টি যুদ্ধবিমান থেকে ২৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল
  • সাতক্ষীরায় সীমান্তে জ্বালানি পাচার রোধে বিজিবির সতর্কতা
  • অস্কারের মঞ্চে আবারও দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম