হাঁটুর গুরুতর চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান তারকা Rodrygo। চলতি মৌসুমে আর Real Madrid-এর জার্সিতেও দেখা যাবে না এই ফরোয়ার্ডকে।
সামাজিক মাধ্যমে নিজেই ইনজুরির খবর জানিয়ে হতাশা প্রকাশ করেছেন ২৫ বছর বয়সী এই ফুটবলার। তার ডান হাঁটুতে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ও ল্যাটারাল মিনিস্কাসে চোট ধরা পড়েছে। প্রায় আট মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।
লা লিগায় Getafe CF-এর বিপক্ষে ১-০ গোলের হারের ম্যাচে চোটটি গুরুতর আকার নেয়। তবে এর আগেও হাঁটুর ব্যথায় ভুগছিলেন তিনি।
২০১৯ সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয় রদ্রিগোর। ২০২২ বিশ্বকাপে খেলার পর আসন্ন আসরেও তাকে দলে রাখার পরিকল্পনা ছিল কোচ Carlo Ancelottiর। কিন্তু এই আকস্মিক ইনজুরি তার টানা দ্বিতীয় বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে দিল।

