Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজবাড়ীর গোয়ালন্দে ডাকাত দলের সদস্য নুরু খাঁ গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৬ pm ১৪, মার্চ ২০২৬
in অপরাধ
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মো. নুরু খাঁকে (৪০) গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। নুরু খাঁ উপজেলার পূর্ব উজানচর ভোলাই মাতুব্বর পাড়ার মৃত দুলাল খাঁর ছেলে।

শনিবার (১৪ মার্চ) রাতে গোয়ালন্দঘাট থানার এসআই মো. নাজিম উদ্দিন, এসআই রবিউল ইসলাম, এসআই মো. ফরিদ মিয়া, এএসআই মো. আজিজুল হকসহ সঙ্গীয় ফোর্স গোয়ালন্দ উপজেলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৪ মার্চ) গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির পিসিপিআর যাচাই করে জানা যায়, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির ৫টি মামলা রয়েছে।

এর মধ্যে মাদারীপুর জেলার শিবচর থানার মামলা (এফআইআর নং-৮, তারিখ: ১৩ আগস্ট ২০২৫, ধারা ৩৯৫/৩৯৭), যেখানে তিনি তদন্তে সন্দেহভাজন।

ফরিদপুর জেলার সালথা থানার মামলা (এফআইআর নং-২৩, তারিখ: ২৫ জুন ২০২৩, ধারা ৩৯৫/৩৯৭), যার চার্জশিট নং-৬০, তারিখ ৩০ মার্চ ২০২৪; ওই মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার মামলা (এফআইআর নং-১১, তারিখ: ০৮ জুন ২০২৩, ধারা ৩৯৫/৩৯৭), যার চার্জশিট নং-৩৬৫, তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৫; এ মামলাতেও তাকে অভিযুক্ত করা হয়েছে।

এছাড়া সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার মামলা (এফআইআর নং-১, তারিখ: ০৫ আগস্ট ২০০৭, ধারা ৩৯৯/৪০২) মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার দুটি মামলাতেও তিনি সন্দেহভাজন আসামি। এর মধ্যে একটি মামলা (এফআইআর নং-৪, তারিখ: ০৫ মে ২০২৫, ধারা ৩৯৪) এবং অপরটি (এফআইআর নং-১০, তারিখ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ধারা ৩৯৫/৩৯৭)।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলের নাগরপুরে এলজিইডির উপ-প্রকৌশলী শহিদুলের বদলি
  • যশোরে বিমান বাহিনীর পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
  • ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৪
  • সংবিধান সংস্কার নিয়ে সংসদেই সরকারের অবস্থান জানতে চাওয়া হবে: নাহিদ ইসলাম
  • গণপরিবহনের জন্য জ্বালানি তেল রেশনিংয়ের সীমা থাকছে না: সেতুমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম