Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৯ pm ১২, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুঠিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান আঃ হাকিম সরদারের ছেলে মোঃ সুমন সরদারের (৪৮) বাড়িতে রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টার মধ্যে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর ভাষ্যমতে, ঘটনার রাতে তিনি ও বাসার একজন গৃহকর্মী ঘরে অবস্থান করছিলেন। তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা বরিশালে আত্মীয়ের বাসায় ছিলেন। রাতের নিস্তব্ধতায় হঠাৎ শব্দ পেয়ে ঘুম ভাঙলে তিনি দেখতে পান ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল জানালা ভেঙে ঘরে প্রবেশ করছে।

এ সময় ডাকাতদের কয়েকজন তাকে হাত বেঁধে কম্বল দিয়ে পেঁচিয়ে ফেলে এবং অন্য কক্ষে থাকা গৃহকর্মীকেও একইভাবে নিয়ন্ত্রণে নেয়। পরে তাকে প্রাণনাশের ভয় দেখিয়ে ঘরের আলমারি থেকে আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা ও প্রায় ৭ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।

ডাকাতদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বলে জানা গেছে। তাদের পরনে প্যান্ট-শার্ট ছিল এবং কয়েকজনের হাতে লাঠি ও লোহার রড ছিল। ভুক্তভোগীর চিৎকারে ডাকাত দল ভোরের দিকে দ্রুত পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ঘরের আসবাবপত্র ও কাপড়চোপড় এলোমেলো করে রেখে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী ও গৃহকর্মী শারীরিকভাবে অক্ষত রয়েছেন বলে জানা গেছে। তারা কাউকে শনাক্ত করতে পারেননি।

ঘটনার খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গণতন্ত্র আস্থার জায়গা, পারস্পরিক বিশ্বাস জরুরি: চীফ হুইপ
  • মৌলভীবাজার সনাতন ছাত্র মহাসংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধর্মীয় মহোৎসব
  • কক্সবাজারের রামুতে তাকামুল বা এসভিপি (SVP) টেস্ট
  • বাংলা নববর্ষের ইতিকথা, স্বাগত ১৪৩৩ বঙ্গাব্দ
  • বাংলা নববর্ষ উদযাপনে সেকালের আন্তরিকতা ও একালের আধুনিকতা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম