Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরিশাল-২ আসনে ধানের শীষের জয়

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৯ pm ১৩, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, নির্বাচন
A A
0

উজিরপুর, বরিশাল প্রতিনিধি:

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টু। বৃহস্পতিবার রাতে ১৪০টি ভোটকেন্দ্রের প্রাথমিক বেসরকারি ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন।

বেসরকারি ফলাফলে দেখা যায়, এস. সরফুদ্দিন আহমেদ সান্টু মোট ১ লাখ ৪১ হাজার ২৮০ ভোট পেয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাস্টার আব্দুল মান্নান পেয়েছেন ৭০ হাজার ৭১৯ ভোট। এতে সান্টু ৬৯ হাজার ৪৬১ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

উপজেলা ভিত্তিক ফলাফলেও ধানের শীষের প্রার্থীর ব্যাপক সমর্থনের চিত্র উঠে এসেছে। বানারীপাড়া উপজেলার সব কেন্দ্রে তিনি পেয়েছেন ৫৩ হাজার ৮৫০ ভোট। সেখানে তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৩২ হাজার ১১৩ ভোট। এ উপজেলায় সান্টু ২১ হাজার ৭৩৭ ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন।

অন্যদিকে উজিরপুর উপজেলার সব কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৮৭ হাজার ৪৩০ ভোট। সেখানে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩৮ হাজার ৬১৯ ভোট। উজিরপুরেও বড় ব্যবধানে এগিয়ে থেকে সামগ্রিকভাবে আসনটিতে বিজয় নিশ্চিত করেন তিনি।

নির্বাচনের ফল ঘোষণার পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে তাদের। তবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন।
প্রাথমিক ফলাফলের ভিত্তিতে বরিশাল-২ আসনে এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর এ জয়কে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার অপেক্ষা থাকলেও বিপুল ভোটের ব্যবধান তার বিজয়কে নিশ্চিত করেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পথে বিএনপি
  • ঢাকার বাজারে মুরগি-পেঁয়াজের দাম বেড়েছে
  • দুমকিতে হিন্দু পল্লীতে দুর্বৃত্তদের তাণ্ডব
  • এই নির্বাচন প্রমাণ করেছে মানুষ বিএনপিকে ভালবাসে: ড. মঈন খান
  • সালথার বল্লভদীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম