Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মির্জাপুরে ভোটের লড়াইয়ে বড় ব্যবধানে বিজয়ী ধানের শীষ

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৩১ pm ১২, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, নির্বাচন
A A
0

জাহাঙ্গীর আলম, উপজেলা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের ১২৬টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন শেষে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন।

ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী মোট ১,৪১,৩১৮ ভোট পেয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৭০,২৬৭ ভোট। ফলে ৭১,০৫১ ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়লাভ করেন।
অন্যদিকে বাংলাদেশ রিপাবলিক পার্টির হাতি মার্কার প্রার্থী তোফাজ্জল হোসেন পেয়েছেন ১,৪৭৭ ভোট। এছাড়াও অন্যান্য প্রতীকধারী প্রার্থীরা তুলনামূলকভাবে কম ভোট পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নির্বাচনের দিন সকাল থেকেই মির্জাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনেক ভোটার দীর্ঘদিন পর নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ, র‍্যাব, আনসার ও বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা নিশ্চিত করে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নির্বাচন শেষে ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। বিভিন্ন এলাকায় মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে তারা বিজয় উদযাপন করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজার-৪ আসনে চা কন্যাদের ভোটে ধানের শীষের লিড
  • পিরোজপুর-১ আসনে এগিয়ে দাঁড়িপাল্লা
  • মির্জা ফখরুল জামায়াতের প্রার্থীর চেয়ে ৯৫ হাজারের বেশি ভোটে এগিয়ে
  • ঢাকার তিনটি আসনে এগিয়ে বিএনপির প্রার্থী, একটিতে এনসিপির
  • মির্জাপুরে ভোটের লড়াইয়ে বড় ব্যবধানে বিজয়ী ধানের শীষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম