মো. আব্দুল কুদ্দুস,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে মুসলিম হেলফেন জার্মানী এর পক্ষ থেকে সোস্যাল এইড এর উদ্যোগে অভাবগ্রস্থ ১’হাজার দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে জন পরিবারে ভালোমানের ১০’কেজি করে এক প্যাকেট করে চাউল বিতরণ করা হয়।
বুধবার (১৭ মার্চ ২০২৬) সকাল১১টায় সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে- উক্ত চাউল বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সোস্যাল এইড এর জেলা প্রকল্প কর্মকর্তা ও সিটি কেয়ার হাসপাতালে চেয়ারম্যান এস.এম আব্দুস সালাম মামুন।
তিনি বলেন সারা বাংলাদেশের দশটি জেলায় তাদের এই কার্যক্রম চালু রয়েছে ক্রমান্বয়ে পিছিয়ে যাওয়ার জনগোষ্ঠী যেখানে যেখানে আছে সেখানে তাদের কাজের প্রভাব বিস্তৃত হবে। এবং সিরাজগঞ্জে আরো বেশি কাজ করার প্রত্যয় রাখেন তিনি। যেকোনো দুর্যোগ ব্যবস্থাপনা ও ক্লান্তিকালে এবং সারা বছরই অসহায় মানুষদের মধ্যে তাদেরই কার্যক্রম চালু থাকবে ।
অসহায় দরিদ্রদের পাশে থেকে মানব সেবার মহান বর্তা নিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
এক হাজার পরিবারের মাঝে ১০’কেজি চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, সোস্যাল এইড এর ডাইরেক্টর ফিন্যান্স এন্ড এডমিন মুহাম্মদ আলী।
এসময়ে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল অফি, বেসরকারি টেলিভিশন যমুনা টিভি সিনিয়র স্টার্ফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, আমরা ৮৬ ব্যাচের সাধারণ সম্পাদক- মঞ্জুর শাহীন, মোঃ মনোয়ারুল ইসলাম জুয়েল, “সুখ পাখি”র প্রতিষ্ঠাতা সভাপতি শেখ রজব আলী, সহ সোস্যাল এইডএর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায় যে, মুসলিম হেলফেন (Muslimehelfen e.V.) জার্মানি ভিত্তিক একটি অলাভজনক ও দাতব্য সংস্থা, যা ১৯৮৫ খ্রি. প্রতিষ্ঠিত। এটি বিশ্বজুড়ে এবং বাংলাদেশে সামাজিক উন্নয়নমূলক কাজ করে, যেমন- শীতবস্ত্র বিতরণ, প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও ট্রাইসাইকেল প্রদান, এবং ত্রাণ কার্যক্রম। বাংলাদেশে স্থানীয় সংস্থা’র সহায়তায় তারা এই সাহায্যগুলো পৌঁছে দেয়।

