Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুরাদনগরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূলে প্রশাসনকে পুরস্কার ঘোষণা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৪ pm ২০, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা প্রতিনিধি:

মুরাদনগরে মাদক ব্যবসায়ী সন্ত্রাসী ও চাঁদাবাজি নির্মূলে প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

শুক্রবার বেলা ১১টায় মন্ত্রীর নিজ সংসদীয় আসন কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদককে নির্মূল করতে হবে। মুরাদনগর থেকে মাদক নির্মূল করতে পারলে প্রশাসনকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন মন্ত্রী কায়কোবাদ। তিনি আরো বলেন, দলীয় পরিচয়ে কেউ কোন অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রশাসন আইন অনুযায়ী চলবে। সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখলবাজিকে কঠোর হস্তে দমন করতে প্রশাসনের প্রতি অনুরোধ করেন। পাশাপাশি পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এর আগে সকাল ১০টা ৪০মিনিটে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের গাড়ী বহর মুরাদনগর উপজেলা পরিষদে প্রবেশ করলে তাকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণ শেষে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান, সহকারী কমিশনার ভূমি সাকিব হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এসময় মন্ত্রী মহোদয়কে শুভেচ্ছা জানাতে নেতাকর্মী ও জনসাধারণের ঢল নামে।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আমি আনন্দিত, সমগ্র দেশ বাবার অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে
  • চকবাজারে ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাক-বিতণ্ডা অনাকাঙ্ক্ষিত: ডিএমপি
  • একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী
  • পাংশায় ব্যানার টাঙিয়ে আওয়ামী লীগের অফিস উদ্বোধনের ঘোষণা
  • তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম