Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গণতন্ত্রের মুক্তির জন্য সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল আচরণ প্রয়োজন : তারেক রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৩ pm ১৪, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, রাজনীতি
A A
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে অংশ নিয়ে জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির নির্বাচনোত্তর ব্রিফিংয়ে তিনি বলেন, “এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রকামী মানুষের। আজ থেকে আমরা স্বাধীন।”

তিনি দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, সব বাধা অতিক্রম করে জনগণ গণতন্ত্রের পথ সুগম করেছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল আইনশৃঙ্খলা এবং অকার্যকর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রেখে যাওয়া পরিস্থিতির মধ্য দিয়েই নতুন যাত্রা শুরু হচ্ছে।

তারেক রহমান বলেন, দীর্ঘ সময় পর জনগণের প্রত্যক্ষ ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে যেন কোনো অপশক্তি দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে ইসলাম ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিয়েছে। সব দলকেই তিনি অভিনন্দন জানান।

বিএনপি চেয়ারম্যান বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার ও বিরোধীদল উভয়ের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দেশ গঠনে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। “জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা”— যোগ করেন তিনি।

Tags: জাতীয় সংসদ নির্বাচনতারেক রহমানবিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সার্ক পুনরুজ্জীবিত করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করব: তারেক রহমান
  • এয়োদশ নির্বাচনে ১টি আসনেও জিততে পারেনি যে ৪২ দল
  • প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে দেশের মানুষের স্বার্থ আগে দেখা হবে : তারেক রহমান
  • বরুড়ায় জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী জাকারিয়া তাহের সুমন
  • শহীদ রাউফুন বসুনিয়ার ৪১তম শাহাদাৎ বার্ষিকী আজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম