মহান মুক্তিযুদ্ধের শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি দলের প্রতিষ্ঠাতা ও পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করেন।
নিয়মানুযায়ী, সূর্যাস্তের আগে শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করতে হলে দলের পক্ষ থেকে বিকেল ৫টা ৬ মিনিটে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ডা. দেওয়ানা মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদ্দীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে স্মৃতিসৌধ এলাকায় পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পুরো প্রাঙ্গণ সাজানো হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশপাশের এলাকা ও সাধারণ চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার স্মৃতিসৌধ কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছিল। নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ এক হাজারেরও বেশি সদস্য মোতায়েন করেছে।

