Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে অসুস্থ ত্রাণমন্ত্রী, ঢাকায় নেওয়া হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে

Bangla FM OnlinebyBangla FM Online
২:১৭ pm ১১, এপ্রিল ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (১১ এপ্রিল) দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবস্থানকালে তিনি মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তি অনুভব করেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টরা জানান, সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছানোর পর বিমানবন্দরের ভিআইপি রেস্টরুমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখেন।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথমে তাকে নিয়মিত ফ্লাইটে ঢাকায় পাঠানোর পরিকল্পনা করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা বাতিল করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও জানান, ঢাকা থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ইতোমধ্যে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এটি পৌঁছালে মন্ত্রীকে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়া হবে।

এদিকে স্থানীয় নেতাকর্মীরা জানান, বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়ার পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Tags: অ্যাম্বুলেন্সত্রাণমন্ত্রীসৈয়দপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির
  • বাউফল নার্সিং ইনস্টিটিউটে নানা সংকট, শিক্ষা কার্যক্রম ব্যাহত
  • হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার: স্বাস্থ্য সচিব
  • কাপ্তাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • পহেলা বৈশাখে পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম