Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাংশায় শাপলা কাব ও পিএস অ্যাওয়ার্ড প্রার্থীদের আঞ্চলিক পর্যায়ে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪৮ pm ০৬, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

শুক্রবার (০৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় পাংশা পৌর শহরের কাজী আব্দুল মাজেদ একাডেমিতে এ মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পাংশা ও কালুখালী উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ১৩৫ জন স্কাউট শিক্ষার্থী অংশগ্রহণ করে।

 

এর মধ্যে শাপলা কাব অ্যাওয়ার্ডের জন্য ১০২ জন এবং পিএস অ্যাওয়ার্ডের জন্য ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। শাপলা কাব অ্যাওয়ার্ডের লিখিত পরীক্ষা ৫০ নম্বরের এবং সময় ছিল ১ ঘণ্টা। অপরদিকে পিএস অ্যাওয়ার্ডের লিখিত পরীক্ষা ২০০ নম্বরের এবং সময় ছিল ২ ঘণ্টা।

 

লিখিত পরীক্ষা শেষে শাপলা কাব শিক্ষার্থীদের ভাইভা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি পিএস অ্যাওয়ার্ড প্রার্থীদের ভাইভা নেওয়া হয়। মূল্যায়ন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন পাংশা উপজেলা স্কাউটসের কমিশনার ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম (সোহরাব), উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও কাজী আব্দুল মাজেদ একাডেমি এর প্রধান শিক্ষক মো. শাহাদত হোসেন, উপজেলা স্কাউটস্-এর সহকারী কমিশনার (সমাজ উন্নয়ন) মো. ফিরোজ হোসেন, রাজবাড়ী জেলা কাব লিডার মো. সাইফুল ইসলাম ও উপজেলা কাব লিডার অগ্রদূত চক্রবর্ত্তীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিট লিডারবৃন্দ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁ জেলা বর্তমানে আম উৎপাদনে সেরা
  • পাইকগাছায় জ্বালানি তেল ও গ্যাসের কৃত্রিম সংকট
  • সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • বাগেরহাট সদর থানার খানপুরে বিয়ের যাত্রীবাহী বাস দুর্ঘটনা
  • রাজবাড়ীতে জ্বালানি সংকটের শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম