Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেয়ার জন্যই গণভোট: উপদেষ্টা রিজওয়ানা হাসান

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২৫ pm ১৮, জানুয়ারী ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি:

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেয়ার জন্যই গণভোট। আসন্ন গণভোট জাতির ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নের জন্য দেশের টেকসই পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ সুচক ভোটে অংশগ্রহণ করা সকল সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব।

যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদের হ্যাঁ বলতে হবে।
রবিবার (১৮ জানুয়ারী) বিকালে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নীলফামারী জেলা প্রশাসন আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য জেলা শিল্পকলা অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,“আমরা একটা গুম কমিশন করে দিয়েছি। যেখানে ১৯০০ অভিযোগ জমা পড়েছে। দেশের আইডি কার্ড আছে এমন ১৯০০ জন নাগরিক নিখোঁজ হয়ে গেছে। তাদের খোঁজ নেই। কেউ কেউ আর কোনোদিন ফেরেনি। কেউ কেউ ফিরেছে। আর কারো কারো পরিবার তাদের মৃত দেহটা পেয়েছে। এই যে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে জনগণকে গুম করলো, খুন করলো, কেনো করলো? যাতে করে আপনাদের ভোটের অধিকার টাকে হরণ করে ফেলা যায়।

আওয়ামী লীগের আমলের ভোটের বিষয়ে তিনি বলেন, “ক্ষমতাটা তাদের (আওয়ামী লীগের) এতোই প্রিয় ছিল, এতোই লোভনীয় ছিল যে দেশের মানুষ ভোটও দিতে পারবে না। ভোট দেওয়ার দরকার নাই। আমিই ক্ষমতায় ছিলাম। আমিই ক্ষমতায় আছি। আমি থাকব। আমি ক্ষমতায় থাকতে কী করতে হবে? আমার যত ক্ষমতা আছে সব জনগণের বিরুদ্ধে প্রয়োগ করতে হবে। সকল রাজনৈতিক দলকে এমনভাবে দৌড়ের উপর রাখতে হবে কেউ যেন আর নির্বাচনে আসারও সুযোগ না পায়। ভোটাররা যেন ভোটকেন্দ্রে গিয়ে খামোখা ভোট না দেয়। খামোখা ভোট দিয়ে লাভ কি? আমি তো নিজেই জিতব। আমি তো জানি, সেই মেকানিজম তো আমরা (আ.লীগ) করেই রেখেছি।

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকারের পরিচালক (যুগ্মসচিব) মোঃ আবু জাফর বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, নীলফামারী সেনাবাহিনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর মাহমুদ শরীফ, জেলা নির্বাচন অফিসার মোঃ লুৎফুল কবির সরকার ও নীলফামারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আলিফ সিদ্দিক প্রান্তর।

Tags: উপদেষ্টা রিজওয়ানা হাসান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আখাউড়ায় গৃহবধুর আত্মহত্যা
  • জুলাই যোদ্ধা হত্যাকাণ্ড: গৌরীপুরে ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জ
  • বাকেরগঞ্জের গ্রামাঞ্চলের অধিকাংশ ভোটারেরা জানেই না গণভোট কি
  • কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় শক্তিশালী সহায়ক: বেরোবি উপাচার্য
  • ওসমানীনগরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম