Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৯ বছর পর হওয়া নিয়োগ পরীক্ষা ১ ঘণ্টার নোটিশে স্থগিত, ভোগান্তিতে হাজারো প্রার্থী

Taslima TanishabyTaslima Tanisha
৪:০৭ pm ২৮, ডিসেম্বর ২০২৫
in Lead News, জাতীয়
A A
0

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘হিসাব সহকারী’ পদের নিয়োগ পরীক্ষা নিয়ে চরম অব্যবস্থাপনার ছবি ফুটে উঠেছে। প্রায় ৯ বছর পর পরীক্ষার তারিখ ঘোষণা করা হলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়।

গত শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) হঠাৎ পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় অধিদপ্তর। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাকরিপ্রার্থীরা চরম দুর্ভোগ ও আর্থিক ক্ষতির মুখে পড়েন।

এই পদের নিয়োগ বিজ্ঞপ্তি মূলত প্রকাশ হয়েছিল ২০১৬ সালে। দীর্ঘ ৯ বছর পর, শুক্রবার বেলা ৩টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার দিন সকালের দিকে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা স্থগিত করা হয়।

এক পরীক্ষার্থী অভিযোগ করেন, “৯ বছর সময় নিল অধিদপ্তর, অথচ পরীক্ষার দিন শুনি প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এক ঘণ্টার নোটিশে পরীক্ষা স্থগিত। হাজার হাজার পরীক্ষার্থী টাকা খরচ করে ঢাকা এসেছে। অনেকে সারা রাত বাস, ট্রেন বা লঞ্চে জেগে এসেছে।”

অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে ৫০৬টি হিসাব সহকারী পদের মধ্যে ২২৫টি পদ শূন্য। দীর্ঘ সময় পদগুলো খালি থাকায় উপজেলা পর্যায়ে দাপ্তরিক কাজ স্থবির হয়ে পড়েছে।

পরীক্ষার্থীরা দ্রুত তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন পরীক্ষার তারিখ ঘোষণা চেয়েছেন।

পরবর্তী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা। এতে ১০ লাখের বেশি প্রার্থী ১৪,৩৮৫টি পদের জন্য অংশ নেবেন, যা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

Tags: ‘হিসাব সহকারী’নিয়োগ পরীক্ষাপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরস্থগিত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নরসিংদীতে ডিবির বিশেষ অভিযান, প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার আসামী
  • ইউএনও’র তৎপরতায় ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ খুঁটি অপসারণ
  • নরসিংদীতে অবৈধ মাটি উত্তোলন রোধে মোবাইল কোর্ট অভিযান
  • নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির
  • বেগমবাজার-মৌলভীবাজারের ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী এস এম মাসুদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম