Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাতির নবজাগরণের একমাত্র পথ সমঝোতা: ড. ইউনূস

Taslima TanishabyTaslima Tanisha
১০:৪২ am ১৫, সেপ্টেম্বর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

সংবিধান সংস্কারে সাংবিধানিক আদেশ বা গণভোটের পরিবর্তে রাজনৈতিক সমঝোতাকেই অগ্রাধিকার দিচ্ছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের তপশিল ঘোষণার আগ পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে আলোচনার সুযোগ দিতে চায় তারা। সরকার জানাচ্ছে, সনদ বাস্তবায়নের কোনো পদ্ধতি এখনই চাপিয়ে দেওয়া হবে না।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ৩০টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে এমন বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ছাত্র–জনতার অভ্যুত্থান যে নবজাগরণের সুযোগ দিয়েছে, তা কেবল সমঝোতার পথেই বাস্তবায়ন সম্ভব।

আলোচনায় ছাড়, কিন্তু অনড় অবস্থানও রয়ে গেছে

সংলাপে উপস্থিত সূত্র জানায়, সরকার মনে করছে—কোনো প্রক্রিয়া চাপিয়ে দিলে অস্থিরতা তৈরি হতে পারে, আবার সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন নিয়েও অনিশ্চয়তা দেখা দেবে। তাই শেষ মুহূর্ত পর্যন্ত সমঝোতার চেষ্টা চলবে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তপশিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। তাই নভেম্বরের শেষ নাগাদ সংস্কার প্রক্রিয়া শেষ করতে হবে। রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার জন্য দুই দিন সময় দিয়ে বুধবার আবার বৈঠকে বসবে কমিশন।

বিএনপি নির্বাচিত সংসদের মাধ্যমে সংবিধান সংস্কারের অবস্থান কিছুটা নরম করে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার প্রস্তাব দিয়েছে। জামায়াতে ইসলামী ‘প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার’ ও গণভোটের কথা বলেছে। অন্যদিকে এনসিপি গণপরিষদ নির্বাচন করে সংস্কারকে টেকসই করার প্রস্তাব দিয়েছে।

বিশেষজ্ঞদের পরামর্শ ও সরকারের অবস্থান

বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে বৈঠকে সাংবিধানিক আদেশ, গণভোট ও নির্বাহী আদেশের মাধ্যমে সনদ বাস্তবায়নের বিভিন্ন পথ তুলে ধরা হয়। এমনকি ‘সংবিধান আদেশ–২০২৫’ জারির প্রস্তাবও আসে। তবে প্রধান উপদেষ্টা রাজনৈতিক ঐকমত্যকেই প্রাধান্য দিচ্ছেন।

ড. ইউনূস বলেন, “মূল কাজ হয়ে গেছে, এখন শুধু শেষ অংশটুকু বাকি। সমঝোতার মাধ্যমেই সেটি সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। এতে পৃথিবীর জন্য নজির সৃষ্টি হবে।” তিনি আরও বলেন, “স্বৈরাচার আসার পথ বন্ধ করতে হলে সবাইকে একমত হতে হবে। দ্বিমত হলে কাজ অসম্পূর্ণ থেকে যাবে।”

Tags: অন্তর্বর্তী সরকারড. ইউনূস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম