রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি :
অস্ট্রেলিয়ার লোগান হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এবং জেরিয়াট্রিক ইমার্জেন্সি মেডিসিন ইউনিটের ক্লিনিক্যাল লিড ও অস্ট্রালেশিয়ান কলেজ ফর ইমারজেন্সি মেডিসিনের ফেলো হিসেবে অর্জন করায় ডা. গোলাম সারোয়ারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিকেলে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা পরিবার ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবাও প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেন।
ডা. গোলাম সারোয়ার রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হাসান আলীর ছেলে এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের ছোট ভাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. আইডি ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম, একেএম ওমর ফারুক নয়নসহ অনেকে।
বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবা গ্রহণকারীরা। তারা নিয়মিত এ ধরনের স্বাস্থ্যসেবা আয়োজনের দাবি জানান।
এ বিষয়ে গোলাম ফারুক খোকন বলেন, ডা. গোলাম সারোয়ার রূপগঞ্জের কৃতি সন্তান। তিনি অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাবেন। তিনি সকলের কাছে তার ভাইয়ের জন্য দোয়া কামনা করেন।

