Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্বম্ভরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী দিবস উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
১১:০০ am ২৫, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি:
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর উদ্যোগে উপজেলার রতারগাঁও সীমান্ত এলাকার গুচ্ছগ্রামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিজিবি কর্মকর্তার হুঁশিয়ারি

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া। তিনি বলেন,

“সীমান্ত এলাকায় বসবাসকারীদের মনে রাখতে হবে, এখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আগের মতো নেই। সীমান্ত দিয়ে চোরাচালান করতে গিয়ে প্রাণহানি ঘটতে পারে। মাদক ও চোরাচালানের মতো অপরাধ থেকে ফিরে এসে সৎপথে আয় করে পরিবার নিয়ে শান্তিতে বসবাস করাই উত্তম। আসুন সবাই মিলে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলি।”

অন্যান্য বক্তারা যা বললেন

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান, বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মখলেছুর রহমান এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জের সাব-ইন্সপেক্টর আদনান আরিফ রিফাত।

বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা শুধু ব্যক্তিকেই নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। সীমান্ত এলাকায় বসবাসকারীদের সচেতন হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করতে হবে।

উপসংহার

এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম মাদক ও পাচার প্রতিরোধে ভূমিকা রাখবে বলে আশা করেন স্থানীয় জনসাধারণ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানে হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে: নেতানিয়াহু
  • চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপিত
  • আজ পবিত্র জুমাতুল বিদা
  • ঈদের আনন্দ নয়, বনসংলগ্ন বাওয়ালি পরিবারে নীরব কান্না
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও জাহাজের সংঘর্ষ, আহত ১০

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম