Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাত পাকে বাঁধা পড়লেন রাশমিকা-বিজয়

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৪২ pm ২৬, ফেব্রুয়ারী ২০২৬
in বিনোদন
A A
0

দীর্ঘ সাত বছরের লুকোচুরি আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণী চলচ্চিত্রের দুই মহাতারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজস্থানের উদয়পুরে এক রাজকীয় ও ঘনিষ্ঠ আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হয় এই জুটির। ভক্তদের দেওয়া ভালোবাসার ডাকনাম ‘বিরোশ’ (বিজয়+রাশমিকা) সংমিশ্রণে নিজেদের এই মিলনকে তাঁরা নাম দিয়েছেন ‘বিরোশ’-এর বিয়ে।

বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যায় ভাসছেন নবদম্পতি। তবে ভক্তদের উচ্ছ্বাসের সুযোগ নিয়ে ইন্টারনেটে তাঁদের বিয়ের বেশ কিছু ভুয়া ‘এআই’ (AI) ছবিও ভাইরাল হচ্ছে, যা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন নবদম্পতির অফিশিয়াল ছবি ও ভিডিওর জন্য।

রাশমিকা ও বিজয়ের পর্দার রসায়ন শুরু হয়েছিল ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমার মাধ্যমে। সেখান থেকেই বাস্তব জীবনের সম্পর্কের সূচনা। যদিও দীর্ঘদিন সম্পর্কের বিষয়টি গোপন রেখেছিলেন এই তারকা যুগল, তবে সম্প্রতি তাঁরা জনসমক্ষে নিজেদের ভালোবাসার কথা স্বীকার করেন।

বিজয় দেবরাকোন্ডা ‘অর্জুন রেড্ডি’ সিনেমার মাধ্যমে প্যান-ইন্ডিয়া তারকা হিসেবে খ্যাতি পান। অন্যদিকে রাশমিকা মান্দানা ‘পুষ্পা: দ্য রাইজ’ ও ‘অ্যানিমাল’-এর মতো ব্লকবাস্টার সিনেমার মাধ্যমে তেলেগু, কন্নড় ও হিন্দি সিনেমার অন্যতম শীর্ষ নায়িকাতে পরিণত হয়েছেন। দীর্ঘদিনের এই প্রেম পরিণয়ে রূপ নেওয়ায় দুই তারকার ভক্তদের মাঝে বইছে আনন্দের জোয়ার।

Tags: বিনোদনবিশেষ নিউজরাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জিম্বাবুয়েকে উড়িয়ে সেমির দৌড়ে টিকে থাকল ভারত
  • সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও ৬ পদে রদবদল
  • শিবচরে চাঁদাবাজকে হাতেনাতে ধরলেন এমপি পীরজাদা হানজালা
  • জেনেভা ক্যাম্পে সোয়াট ও ডগ স্কোয়াডের বিশেষ অভিযান
  • প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানো দুঃখজনক: সারজিস আলম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম