Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢাকায় নীল ড্রামে মিলল রংপুরের ব্যবসায়ীর ২৬ টুকরা মরদেহ

Taslima TanishabyTaslima Tanisha
৩:৫১ pm ১৪, নভেম্বর ২০২৫
in Semi Lead News
A A
0

তিন দিন আগে বন্ধুর সঙ্গে ঢাকায় যাওয়া রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের মরদেহের ২৬ টুকরা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নীল রঙের একটি ড্রামের মধ্যে খণ্ড-বিখণ্ড অবস্থায় মরদেহ পাওয়া যায়। পরে আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

নিহত আশরাফুল হক (৪২) রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা। গত ১১ নভেম্বর তিনি মালয়েশিয়াফেরত বন্ধু জরেজ মিয়ার সঙ্গে ঢাকায় যান।

নিহতের স্ত্রী লাকী বেগম জানান, ১৩ নভেম্বর বিকেলে ৫টায় শেষবার স্বামীর সঙ্গে কথা হয়। এরপর ফোন ধরেননি আশরাফুল, এবং বন্ধু জরেজ বারবার বলে আসছিল যে তিনি বিভিন্ন কাজে ব্যস্ত।

পরিস্থিতি সন্দেহজনক হওয়ায় লাকী বেগম এবং তার শ্যালক আবদুল মজিদ দ্রুত খোঁজখবর নেন। তারা জানতে পারেন আশরাফুলকে হত্যা করা হয়েছে এবং তার মরদেহের খণ্ড খণ্ড অংশ ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান জানান, নিহতের পরিবার থানায় অভিযোগ দিয়েছে। পুলিশের পক্ষ থেকে ঢাকার রমনা ও শাহবাগকে সহযোগিতা দেওয়া হচ্ছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তের জন্য তদন্ত চলছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নতুন অভিযাত্রায় বাংলাদেশ: ব্যালট বিপ্লব ও আগামীর সংস্কার
  • নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ
  • তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
  • সংসদ নির্বাচনের তিনটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত ইসির
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় দেশবাসীকে বিএনপির শুভেচ্ছা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম