Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রামগঞ্জ–টিওরী সড়ক, ১৫ বছরেও হয়নি সংস্কার, দুর্ভোগে মানুষ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৯ pm ১১, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ তামজিদ হোসেন রুবেল, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:                                                                                                                   

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার এরশাদ হোসেন রোড থেকে টিওরী বাজার পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করলেও দীর্ঘ ১৫ বছরেও হয়নি কোনো দৃশ্যমান সংস্কার কাজ।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও খানাখন্দে ভরা থাকায় যাতায়াত অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় কাদার স্তর, আর শুষ্ক মৌসুমে উড়তে থাকে ধুলাবালি। এতে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।

অন্যদিকে, সড়কের কোনো স্থানে সমস্যা তৈরি হলেই সিএনজি ও অটো রিক্সার বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। এতে সাধারণ মানুষের ভোগান্তি যেমন বাড়ছে, তেমনি বাড়ছে আর্থিক চাপও।

এদিকে, ভাদুর উচ্চ বিদ্যালয়ের সামনে নতুন করে একটি ব্রিজ নির্মাণ কাজ এক বছর ধরে চলমান থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে কাজ চললেও এর অগ্রগতি ধীরগতির হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।

এবিষয়ে উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ সাজ্জাদ মাহমুদ চৌধুরী বলেন,“রামগঞ্জ–টিওরী সড়কটি সংস্কারের বিষয়টি আমাদের নজরে রয়েছে। আপাতত তিন কিলোমিটার রাস্তা সংষ্কার অনুমোদন করা হয়েছে, ইতোমধ্যে বাকি চার কিলোমিটার সড়কটির উন্নয়ন কাজের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে। এছাড়া ভাদুর এলাকায় চলমান ব্রিজ নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি সংস্কার ও চলমান উন্নয়ন কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, এই গুরুত্বপূর্ণ সড়কটি অবহেলার শিকার হয়ে থাকলে জনদুর্ভোগ আরও বাড়বে।

মাওলানা আবু সালেহ ও বিল্লাল হোসেন মামুন বলেন। এই গুরুত্বপূর্ণ সড়ক বছরের পর বছর অবহেলায় পড়ে থাকাটা শুধু দুঃখজনকই নয়, এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়বদ্ধতার প্রশ্নও তুলে দেয়। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই ‘অভিশপ্ত সড়ক’ থেকে মুক্তি মিলবে না রামগঞ্জবাসীর।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সুনামগঞ্জে বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
  • ঝিনাইদহের হরিণাকুন্ডুতে দুটি খাল সংস্কার কর্মসূচির উদ্বোধন
  • বাউফলে শিক্ষক সংকটে নার্সিং ইনস্টিটিউট, অতিথি শিক্ষকের ভরসা
  • প্রবাসে কর্মস্থলে দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের
  • নরসিংদীতে জুলাই আন্দোলন ঘটনার বিচারিক তদন্ত শুরু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম