দেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে রোজা।
বুধবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
সংবাদ পর্যালোচনার পর চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার থেকে রোজা শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে আজ এশার নামাজের সঙ্গে ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবিহ নামাজ পড়বেন। ভোর রাতে রোজা রাখার উদ্দেশ্যে সেহেরি খাবারও গ্রহণ করবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে রাত ৮টায় তারাবির নামাজ শুরু হবে।
উল্লেখ্য, রমজান মাস মুসলিমদের জন্য ইবাদতের বিশেষ সময়, যা দীর্ঘ এগার মাসের পাপ থেকে মুক্তি ও আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ এনে দেয়।

