Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় রাত নামলেই রাজুর ‘মাটি কাটার’ মহোৎসব: অস্তিত্ব সংকটে মান্দার গ্রামীণ সড়ক

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫২ am ০৪, মার্চ ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নে রাতের অন্ধকারে অবাধে চলছে মাটি কাটার মহোৎসব । স্থানীয় মাটি ব্যবসায়ী রাজুর নেতৃত্বে প্রতিদিন সূর্যাস্তের পর ২০-২৫টি ট্রাক্টরের বহর দিয়ে চাকদহ বাঁধের পশ্চিম পাশের নদীর ধারের উঁচু ভিটা থেকে মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছে ।

এতে সরকারি অর্থায়নে নির্মিত পিচঢালা সড়কটি এখন ধ্বংসের মুখে । স্থানীয়রা বলছেন, প্রশাসনের নাকের ডগায় এ ধরনের কর্মকাণ্ড চললেও রহস্যজনক কারণে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না । সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিন রাত নামার পরপরই শুরু হয় ট্রাক্টরের দৌরাত্ম্য ।

মাটি কাটার ফলে সৃষ্ট কাদা ট্রাক্টরের চাকার মাধ্যমে পুরো সড়কে ছড়িয়ে পড়ছে। বর্তমান সড়কটির এমন করুণ দশা যে, এটি যে একসময় পাকা রাস্তা ছিল, তা চেনার কোনো উপায় নেই। ট্রাক্টরের অতিরিক্ত ভারে পিচ ও খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের।

স্থানীয় বাসিন্দারা জানান, মাটিবাহী ট্রাক্টরের কারণে রাস্তা সংকীর্ণ ও পিচ্ছিল হয়ে যাওয়ায় এটি এখন পথচারীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। মান্দার অন্যান্য এলাকায় মাটিবাহী ট্রাক্টরের কারণে অতীতেও একাধিক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে, যা নিয়ে এলাকাবাসী আতঙ্কিত।

স্থানীয় এলাকাবাসীর দাবি কে এই রাজু? ক্ষমতার উৎস কোথায়?আইন-কানুন ও জননিরাপত্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজুর এই বেপরোয়া আচরণের পেছনে কার মদদ রয়েছে—তা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও প্রশ্ন দানা বেঁধেছে। স্থানীয়দের অভিযোগ, রাজু প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকার সুবাদে প্রশাসনকে তোয়াক্কা করেন না । দিনের বেলায় সতর্ক অবস্থানে থাকলেও, রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার ভাড়াটে বাহিনী দিয়ে ভারী ট্রাক্টর নামিয়ে দেন। প্রশাসনের নাকের ডগায় প্রতিদিন এত ট্রাক্টর চলাচল করলেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়ে জনমনে নানা গুঞ্জন রয়েছে। এ বিষয়ে মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওরোজ বৈশাখ বলেন, “রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি কাটার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক ।

আমি ইতোমধ্যে বিষয়টি অবগত হয়েছি। সরকারি সড়ক ক্ষতিগ্রস্ত করা এবং অবৈধভাবে মাটি কাটা দণ্ডনীয় অপরাধ । বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত আইনানুগ অভিযান পরিচালনা করা হবে।”ভুক্তভোগী এলাকাবাসী জানান, প্রতিনিয়ত ট্রাক্টরের বিকট শব্দে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন তারা । সচেতন মহলের দাবি, কেবল মৌখিক আশ্বাসে কাজ হবে না; অবৈধ মাটি ব্যবসায়ী রাজু ও তার ট্রাক্টরগুলোকে হাতেনাতে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় মান্দার এই গুরুত্বপূর্ণ সড়কটি চিরতরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে । এ ব্যাপারে মান্দা উপজেলা নিবাহী অফিসার আখতার জাহান সাথীর সঙ্গে তার অফিসিয়াল মোবাইল নাম্বারে ফোন দিয়ে তাহাকে না পাওয়া তার বক্তব্য দেওয়া সম্ভব হয নি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জানা গেল ঈদের ছুটি বৃদ্ধির সিদ্ধান্ত কবে
  • মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ১৬৫ স্কুল শিক্ষার্থীর দাফন সম্পন্ন ইরানে
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির ধারায় সংযোজন-বিয়োজনের সুযোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভালো আলোচনা হয়েছে: পল কাপুর
  • যুদ্ধের মধ্যেই ভরিতে ৯ হাজার টাকা কমল স্বর্ণের দাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম