Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রস্তুতি ম্যাচে রংপুরকে হারাল রাজশাহী

Tanazzina TaniabyTanazzina Tania
১:০৫ pm ২৩, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, খেলাধুলা
A A
0

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

আজ বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে রাজশাহী ৫ উইকেটে হারিয়েছে রংপুরকে।

টস জিতে প্রথমে রংপুরকে ব্যাটিংয়ে আমন্ত্রন জানায় রাজশাহী। ওপেনার আনিসুল ইসলামকে ১ রানে হারিয়ে দ্বিতীয় ওভারে হোঁচট খায় রংপুর।

দ্বিতীয় উইকেটে ৫৬ রান যোগ করেন আরেক ওপেনার ইফতিখার ইফতি ও তাওহিদ হৃদয়। ১৯ বলে ২৬ রান করে আউট হন হৃদয়।

অন্যপ্রান্তে হাফ-সেঞ্চুরি তুলে নেন ইফতি। ৬টি চার ও ২টি ছক্কায় ৪৫ বলে ৫৮ রান করে আউট হন তিনি।

মিডল অর্ডারে অধিনায়ক নুরুল হাসান ১০ ও পরের দিকে রাকিবুল হাসানের ১৮ বলে ২১ রানের সুবাদে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করে রংপুর।

রিপন মন্ডল ও আব্দুল গাফফার ২টি করে উইকেট নেন।

জবাবে ওপেনার তানজিদ হাসান ২২ বলে ৩১ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৩২ বলে ৩৪ রানে ভর করে ১১ বল বাকী থাকতে জয়ের স্বাদ পায় রাজশাহী।

রাজশাহীর জয়ে অবদান ছিল ছয় নম্বরে আকবর আলির অপরাজিত ২৫ রানও।
আব্দুল হালিম ২ উইকেট নেন।

Tags: বাংলাদেশ প্রিমিয়ার লিগ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নরসিংদীর শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজে বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত
  • হেফাজত আমিরকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ তারেক রহমানের
  • বাড়িতে যেসব কাজ করলে কমবে ওজন
  • নরসিংদী’র ৫টি আসনে জামানত হারালেন ২৭ জন
  • মধ্যনগর উপজেলায় অর্ধ দশকে নেই কোন স্থাপনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম