Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লালমনিরহাটে হোটেলে অভিযান, অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে জরিমানা ও কারাদণ্ড

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫০ pm ০৫, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলা জজ আদালত সংলগ্ন একটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে পচা-বাসি ও দুর্গন্ধযুক্ত খাবার বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে মোঃ আলা উদ্দিন-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত “সাঁগাই বাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট” নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় হোটেল কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অপরাধ স্বীকার করায় হোটেলের ব্যবস্থাপক ইকবাল হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মোঃ আলা উদ্দিন বলেন, জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে পচা-বাসি ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: #লালমনিরহাট #ভ্রাম্যমাণআদালত #অভিযান #হোটেল #খাদ্যনিরাপত্তা #জরিমানা #কারাদণ্ড #জনস্বাস্থ্য #বাংলাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ নির্ধারণ করে বিল পাস
  • অসহ্য গরমে শরীর ঠান্ডা ও সুস্থ রাখতে কাঁচা আমের দারুণ উপকারিতা
  • মধ্যনগরে টেবলার পানিতে ডুবন্ত বোরোধান, জ্বালানি সহায়তা চায় কৃষকরা
  • অর্থের বিনিময়ে গ্রাম পুলিশ নিয়োগের অভিযোগ কিশোরগঞ্জ ইউএনও’র বিরুদ্ধে
  • ‘স্যার’ না বলায় সাংবাদিকের সঙ্গে এসিল্যান্ডের অশোভন আচরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম